এক্সপ্লোর

Tokyo Paralympics 2021: টোকিও প্যারালিম্পিক্সের টিকিট, ইতিহাস ভারতীয় কন্যার

বর্তমানে অনূর্ধ্ব ৪৯ কেজি বিভাগে বিশ্বের চার নম্বরে রয়েছেন অরুণা।

নয়াদিল্লি: ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন অরুণা তনওয়ার। এই প্রথম প্যারালিম্পিক্সে তাইকোন্ডো বিভাগে ভারতের প্রতিনিধিত্ব থাকবে। অরুণা তনওয়ার ওয়াইল্ড কার্ড পেয়ে আগামী টোকিও প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন।

বর্তমানে অনূর্ধ্ব ৪৯ কেজি বিভাগে বিশ্বের চার নম্বরে রয়েছেন অরুণা। জাতীয় স্তরে তিনি অনেক দিন থেকেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন। অরুণা তাইকোন্ডোতে পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন। পাশাপাশি, গত চার বছরে এশীয় প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব প্যারা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে নিয়মিত ভাবে পদক পেয়েছেন তিনি। তাঁর সেই সমস্ত অতীত পারফরম্যান্সের জন্যই তাঁকে টোকিও প্যারালিম্পিক্সে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
 
ভারতের তাইকোন্ডো সংস্থার সভাপতি নামদেব শিরগাঁওকর বলেছেন, “প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে অংশগ্রহণ করতে চলেছে অরুণা। সমস্ত ক্রীড়াবিদ, বিশেষত যাঁরা মহিলা ক্রীড়াবিদ, তাঁদের কাছে অরুণা উদাহরণ হিসাবে থেকে যাবেন। আমরা আশা করছি ভবিষ্যতে আরও অনেক মহিলা ক্রীড়াবিদ নিজের শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে এই স্থানে উঠে আসবেন। ভারতীয় এবং বিশ্ব তাইকোন্ডো সংস্থার কাছে আমরা কৃতজ্ঞ।”
 
অরুণাকে ইতিমধ্যেই টার্গেট অলিম্পিক্স পোডিয়াম প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নামদেব। ভারতের তাইকোন্ডো সংস্থার প্রেসিডেন্ট শিরগাঁওকর একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, অতীতের অসাধারণ পারফরম্যান্সই অরুণাকে প্যারালিম্পিক্সে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাইয়ে দিয়েছে। অরুণা ভারতের প্রথম তাইকোন্ডো অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করবেন। অরুণা দেশের সমস্ত অ্যাথলিটদের জন্য একটা দরজা খুলে দিল বলেই জানিয়েছেন তিনি। বিশেষত, মহিলা অ্যাথলিটদের যে অরুণা আরও বেশি করে অনুপ্রাণিত করবেন, সে ব্যাপারে সকলে একমত। বিশ্ব তাইকোন্ডো ফেডারেশনক ধন্যবাদ জানিয়েছেন নামদেব। অরুণার প্রস্তুতির জন্য সবররম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। এবং টিওপিএস অ্যাথলিটদের তালিকাভুক্ত করার জন্য অরুণার নাম মনোনীত হয়েছে। সকলেই অরুণাকে নিয়ে স্বপ্ন দেখছেন।
 
প্রসঙ্গত, বিশ্বের সমস্ত দেশের বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের নিয়ে অলিম্পিক্সের ঢঙেই প্যারালিম্পিক্স আয়োজিত হয়।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget