এক্সপ্লোর

যখন শার্দুল মার খেলেও কোনও পরামর্শ দেননি, ধোনির নেতৃত্বের অন্যদিক তুলে ধরলেন হরভজন

মহেন্দ্র সিংহ ধোনির কুশলী নেতৃত্বের কথা ক্রিকেট প্রেমীদের অজানা নয়। কঠিন পরিস্থিতিতে বরফ শীতল মস্তিষ্কে এমন কিছু সিদ্ধান্ত অধিনায়ক ধোনি নিয়েছেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনুরাগী মহলে ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। সেই ধোনিরই অধিনায়কত্বের একটা ভিন্ন দিক তুলে ধরলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসে তাঁর দলের সহ খেলোয়াড় হরভজন সিংহ।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির কুশলী নেতৃত্বের কথা ক্রিকেট প্রেমীদের অজানা নয়। কঠিন পরিস্থিতিতে বরফ শীতল মস্তিষ্কে এমন কিছু সিদ্ধান্ত অধিনায়ক ধোনি নিয়েছেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনুরাগী মহলে ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। সেই ধোনিরই অধিনায়কত্বের একটা ভিন্ন দিক তুলে ধরলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসে তাঁর দলের সহ খেলোয়াড় হরভজন সিংহ। ধোনির নেতৃত্বে ভারত দু-দুটি বিশ্বকাপ জিতেছে। ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ম্যাচের পরিস্থিতি হাতের তালুর মতো পড়ে নেওয়ার চমকপ্র ক্ষমতার পাশাপাশি কুশলী সিদ্ধান্ত গ্রহণ তাঁর অধিনায়কত্বের অন্যতম বৈশিষ্ট্য। হরভজন ধোনির নেতৃত্বে খেলেছেন আন্তর্জাতিক ও আইপিএল-উভ ম্যাচেই। ভারতের এই সিনিয়র অফ স্পিনার জানিয়েছেন, ধোনি বোলারদদের পূর্ণ স্বাধীনতা দেন এবং তাঁদের দক্ষতার ওপর ভরসা রাখেন। হরভজন জানাচ্ছেন, ‘ধোনি সেই ধরনের ক্যাপ্টেনই নয়, যে সব সময়ে বলে যাবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ধোনি চায়, বোলার নিজের দক্ষতা অনুযায়ী বল করুক। যদি ছয়টি অফস্পিনার করতে পারো, তো তাই কর’। হরভজন বলেছেন, ব্যাটসম্যান কী করতে চাইছে বা কী করবে, তা উইকেটের পিছন থেকে বহু বার ধোনি আমাকে বলেছে। কিন্তু কোনও সময়তেই বলেনি, আমাকে কী করতে হবে। এই প্রসঙ্গে আইপিএলের একটি ম্যাচের ঘটনার কথা জানিয়েছেন ভাজ্জি। ওই ম্যাচে বেশ মার খাচ্ছিলেন শার্দুল ঠাকুর। হরভজন তখন ধোনির কাছে গিয়ে জানতে চান, তরুণ বোলারের সঙ্গে কথা বলে কৌশল পরিবর্তনের পরামর্শ কেন দিচ্ছেন না তিনি। ভাজ্জি বলেছেন, পুনেতে একটি ম্যাচে প্রতিটি বলে মার খাচ্ছিল শার্দুল। প্রথম বলটায় চার খেল, পরের বলটায় ছক্কা। আমি নিজে ধোনির কাছে গিয়ে বললাম, তুমি ওকে বলের অ্যাঙ্গেল পরিবর্তন করতে বলছ না কেন? একটা ফিল্ডারকে তো পিছিয়েও দেওয়া যায়। এর জবাব একেবারে ঠাণ্ডা মাথায় দিয়েছিলেন ধোনি-‘ভাজ্জু পা, আমি যদি এখন কিছু বলি ওকে, তা হলে আরও দোটানায় পড়ে যাবে। মার খেতে দাও।’ ভাজ্জি বলেছেন, ‘ধোনি জানত, সেই ম্যাচ হেরে গেলেও সিএসকে-র কোনও সমস্যা হবে না। কারণ চেন্নাই আগেই প্লে অফের ছাড়পত্র পেয়ে গিয়েছে’। ধোনি ভাজ্জিকে বলেন, ‘‘ও (শার্দুল) যখন মনে করবে, আর কোনও উপায় ওর হাতে নেই, তখন আমি ওকে বলতে পারি, কী করতে হবে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget