এক্সপ্লোর

Lovelina Borgohain: বড়মুখিয়ায় নিজের গ্রামের বাড়িতে ফিরতেই রাজকীয় সংবর্ধনা লভলিনাকে

অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন বক্সিংয়ে। এবার অসমের গোলাঘাট জেলার বড়মুখিয়ায় নিজের গ্রামের বাড়িতে ফিরতেই রাজকীয় সংবর্ধনা লভলিনা বড়গোহাঁইকে।

গোলাঘাট (অসম): ঘরে ফিরলেন লভলিনা বড়গোঁহাই। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সিংয়ে। এবার ঘরে ফিরলেন লভলিনা। আর অসমে নিজের গ্রামের বাড়িতে ফেরার পথেই রাজকীয় সংবর্ধনা দেওয়া হল তাঁকে। অসমের গোলাঘাট জেলার বড়মুখিয়া গ্রামের বাসিন্দা লভলিনা। প্রায় ১ বছর পর বাড়ি ফিরলেন তিনি। তাঁকে দেখেই গ্রামের মানুষরা আপ্লুত হয়ে যান। 

লভলিনা তাঁর বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। মেয়ের এমন কৃতিত্বে বাবা, মাও আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। ২৩ বছরের লভলিনা করোনা আক্রান্ত হয়েছিলেন। তার জন্য বাবা, মায়ের সঙ্গেও দীর্ঘদিন দেখা করতে পারেননি। এরমধ্যে আবার লভলিনার মা মামনি বড়গোহাঁইয়ের গত বছর কিডনি প্রতিস্থাপন হয়েছিল। খারাপ সময়ও হাল ছাড়েননি লভলিনা। নিজের সঙ্গে লড়াই করে গিয়েছেন প্রতি মুহূর্তে। এছাড়াও ছিল কঠোর পরিশ্রম। যার ফল পেয়েছেন টোকিওয়। অসমের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন ২৩ বছরের এই তরুণী। 

ডিমাপুর বিমানবন্দের লভলিনাকে স্বাগত জানাতে এসেছিলেন গোলাঘাটের প্রচুর সাধারণ মানুষ। এছাড়াও ছিলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকান, জেলার ডেপুটি কমিশনার সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও। চার চাকার গাড়িতে লভলিনাকে এসকর্ট করে নিয়ে আসা হয়। লভলিনা গাড়িতে ফিরছিলেন। রাস্তার দুধার থেকে পুস্পবৃষ্টি করা হয়। এলাকার সাধারণ মানুষের লভলিনাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই তাঁকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করছিলেন।

এরপরই তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হল। এরপর গ্রামে এক সংবর্ধনা মঞ্চে লভলিনাকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা দিলেন অসম গণ পরিষদের সভাপতি অতুল বোরা। তিনি উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন ব্রোঞ্জজয়ী ঘরের মেয়েকে। এছাড়াও একটি বিশেষ উপহারও দেওয়া হয় তাঁকে। সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন জেলার এসপি, ডিসি সহ অন্যান্য বিশেষ ব্যক্তিত্বরাও।
 
এর আগে ক্রীড়ামন্ত্রকের তরফেও লভলিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সংবর্ধনা মঞ্চেই লভলিনা জানিয়ে দিলেন আগামী অলিম্পিক্সে আরও ভাল পারফর্ম করবেন। উল্লেখ্য, বক্সিংয়ে এই প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে নেমেছিলেন লভলিনা। আর প্রথমবারেই ব্রোঞ্জ জিতেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget