এক্সপ্লোর

স্মিথের ডাবল সেঞ্চুরি, প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৯৭ রান অস্ট্রেলিয়ার

বল বিকৃতিকাণ্ডের জেরে নির্বাসনের মেয়াদ কাটিয়ে মাঠে ফিরে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে স্মিথের দ্বিশতরানে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৮ উইকেটে ৪৯৭ রানে ডিক্লেয়ার করল।

ম্যাঞ্চেস্টার: বল বিকৃতিকাণ্ডের জেরে নির্বাসনের মেয়াদ কাটিয়ে মাঠে ফিরে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে স্মিথের দ্বিশতরানে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৮ উইকেটে ৪৯৭ রানে ডিক্লেয়ার করল। এই বিশাল রান সংগ্রহ করার পথে স্মিথকে যোগ্যসঙ্গত দিয়েছেন মারনাস লাবুশানে, অধিনায়ক টিম পেইন ও মিচেল স্টার্ক। তাঁরা সবাই অর্ধশতরান করেছেন। এভাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ২৩। ৩ উইকেটে ১৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম সেশনে ট্রাভিস হেড ও ম্যাথিউ ওয়েডের উইকেট হারায় তারা। কিন্তু ক্রিজের একদিক আঁকড়ে খেলতে থাকেন স্মিথ। সেইসঙ্গে কেরিয়ারের তৃতীয় দ্বিশতরান সম্পূর্ণ করেন তিনি। ৩১৯ বলে ২১১ রানের এই ম্যারাথন ইনিংসে রয়েছেন ২৪ টি চার ও দুটি ওভারবাউন্ডারি। টেস্ট কেরিয়ারে এর আগের দুটি ডাবল সেঞ্চুরি ইংল্যান্ডের বিরুদ্ধেই করেছিলেন স্মিথ। দিনের তৃতীয় সেশনে জো রুটের বলে আউট হন তিনি। দলের ৪৩৮ রানে আউট হন স্মিথ। এরপর স্টার্ক ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৫৮ বলে ৫৪ রান করেন তিনি। নাথন লিওন ২৬ রানে অপরাজিত থাকেন। স্মিথ ও পেইনের জুটিতে ষষ্ঠ উইকেটে ১৪৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। পেইন করেন ৫৮ রান। চলতি অ্যাশেজে দুরন্ত ফর্মে রয়েছেন স্মিথ।প্রথম টেস্টে এজবাস্টনে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৪ ও দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের ইনিংস খেলেন স্মিথ। আর স্মিথের এই পারফর্ম্যান্সের ওপর ভর করেই প্রথম টেস্টে ২৫১ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর (৯২)। জোফ্রা আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি। চোটের কারণে খেলতে পারেননি লিডস টেস্ট। এরপর ম্যাঞ্চেস্টারে দলে ফিরেই দ্বিশতরান করলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget