এক্সপ্লোর

Ashes 2021 Viral Video: অ্যাশেজের মঞ্চেই বিয়ের প্রস্তাব, ব্রিটিশ-অজি যুগলের ভিডিও ভাইরাল

Ashes 2021 Viral Video: ব্রিটিশ প্রেমিকের অজি প্রেমিকা। ২ দেশের ক্রিকেটীয় লড়াই নয়। সব ভুলে গ্যালারিতেই অজি প্রেমিকা ন্যাটকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন ব্রিটিশ প্রেমিক রব। 

ব্রিসবেন: ২২ গজে তখন তুল্যমূল্য লড়াই চলছে। ঐতিহ্যের অ্যাশেজ (ashes) বলে কথা। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (eng vs aus) ক্রিকেটীয় যুদ্ধের মঞ্চেই হঠাৎ করে প্রেমের সুবাস। গ্যালারিতে রিং দিয়ে বিয়ের প্রস্তাব বান্ধবীকে। তাও আবার ব্রিটিশ প্রেমিকের অজি প্রেমিকা। ২ দেশের ক্রিকেটীয় লড়াই নয়। সব ভুলে গ্যালারিতেই অজি প্রেমিকা ন্যাটকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন ব্রিটিশ প্রেমিক রব। গ্যালারির দর্শকরাও এই মুহূর্তটা উদযাপন করলেন হাততালির সঙ্গে সঙ্গে। 

২০১৭-১৮ অ্যাশেজের সময়ই মেলবোর্নে দেখা হয়েছিল ২ জনের। সেই থেকে প্রেমের শুরু। অ্যাশেজের থেকে ভাল মঞ্চ হয়ত আর হত না নিজের ভালবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দিতে। গাব্বা টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনে জলপানের বিরতির সময় ক্যামেরা হঠাৎই তাক করে এই যুগলের দিকে। মাঠের বড় স্ক্রিনেও তাঁদের দেখানো হচ্ছিল। সেই সময়ই পকেট থেকে আংটি বের করে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন রব। প্রেমিকের প্রস্তাবে সায় দেন প্রেমিকা ন্যাটও। জড়িয়ে ধরেন রবকে। ঠােঁটে ঠোঁটে তাঁদের উষ্ণ ভালবাসাও ক্যামেরাবন্দি হয়। 

এদিকে, গাব্বায় কামব্যাক ইংল্যান্ডের (england cricket)। প্রথম ২ দিন যদি অস্ট্রেলিয়ার হয়ে থাকে, তো তৃতীয় দিন অবশ্যই রুট (joe root) বাহিনীর। অ্যাশেজের প্রথম টেস্টেই জমিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক রুট। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ডেভিড মালান (david malan)। প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অপরাজিত অর্ধশতরান হাঁকালেন ২ জনই। এখনও পর্যন্ত ৫৮ রানে পিছিয়ে ইংল্যান্ড (england)। কিন্তু ২ সেট ব্যাটারই ক্রিজে রয়েছেন। 

প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ১৪৭। জবাবে অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের ১৫২ ও ওয়ার্নারের ৯৪ রানর সুবাদে ৪২৫ রান বোর্ডে তুলে নেয়। ২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ২ ইংল্যান্ড ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নস দুজনেই ব্যর্থ হন। প্রথম জন এদিন ২৭ রান করে স্টার্কের বলে আউট হয়ে ফিরে যান। স্টার্কের বলে আউট হন তিনি। দ্বিতীয় জন ১৩ রান করে কামিন্সর বলে আউট হন। তবে এরপরই জো রুট ও ডেভিড মালান মিলে দলের স্কোর বোর্ড সচল রাখার কাজ শুরু করেন। 

অস্ট্রেলিয়ার বোলাররা বাকি সময়টা আর কোনও উইকেট ফেলতে পারেননি। রুট ১৫৮ বলে ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত দিনের শেষে নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। সমসংখ্যক বাউন্ডারি হাঁকিয়ে ১৭৭ বলে ৮০ রানের ইনিংস খেলেন ডেভিড মালান। তৃতীয় দিনের শেষে যখন মাঠ ছাড়ছেন ২ জন, তখন ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নিয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: "ভেবেছিলাম আর কখনও টেস্ট খেলতে পারব না", গাব্বায় অর্ধশতরান হাঁকিয়ে কী বললেন মালান?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget