এক্সপ্লোর

Ashes 2022: হেডের বদলি সিডনি টেস্টে অজি শিবিরে খোয়াজা

Ashes 2022: সিডনি টেস্টে অস্ট্রেলিয়া (australia) স্কোয়াডে ঢুকে পড়লেন উসমান খোয়াজা। প্রায় ২ বছর পর ফের জাতীয় দলে ডাক পেলেন এই বাঁহাতি তারকা ব্যাটার। 

সিডনি: করোনা আক্রান্ত হয়ে অ্যাশেজের চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ট্রাভিস হেড। তাঁর বদলি হিসেবে এবার সিডনি টেস্টে অস্ট্রেলিয়া (australia) স্কোয়াডে ঢুকে পড়লেন উসমান খোয়াজা (Usman Khawaja)। প্রায় ২ বছর পর ফের জাতীয় দলে ডাক পেলেন এই বাঁহাতি তারকা ব্যাটার। আগামী বুধবার থেকে শুরু অ্যাশেজের (ahses) চতুর্থ টেস্ট। ২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া অ্যাশেজে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে নেমেছিলেন খোয়াজা। দলে ডাক পাওয়ার পর খোয়াজা বলেন, ''দলে ডাক পেলে খুব ভাল লাগে। আমি প্রায় এক মাসের ওপর হল খেলার মধ্যে নেই। তবে আশা করি সময়টা আর দীর্ঘ হবে না। সিডনিতে ব্যাট করার সুযোগ পেলে ও ১ ঘণ্টা কাটিয়ে দিতে পারলে আশা করি আমার পক্ষে সুবিধা হবে ছন্দ খুঁজে পাওয়া।'' তিনি আরও বলেন, ''আমার মনে হয় এই ম্যাচকে সুযোগ হিসেবে নিতে হবে আমাকে। হেডের জায়গায় আমাকে দলে নেওয়া হয়েছে। আশা করি আমি শতরান পাব, বা এমন কিছু করতে পারব যাতে অস্ট্রেলিয়াকে সুবিধেজনক জায়গায় নিয়ে যেতে পারি।''

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ''রুটিন মাফিক সব ক্রিকেটার, তাঁদের পরিবার ও সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। আরটি-পিসিআর টেস্টে হেডের রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি মেলবোর্নে নিভৃতবাসে রয়েছেন। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। আশা করা হচ্ছে যে পঞ্চম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।'' এদিকে হেড কোভিড আক্রান্ত হওয়ার পর মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জশ ইংলিশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। 

অ্যাশেজে (ashes) মেলেবাের্ন (melbourne) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই কোভিড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ইংল্যান্ড (england) শিবিরের ৪ জনের কোভিড পজিটিভ (covid 19) রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন সাপোর্ট স্টাফ ও ২ জন পরিবারের সদস্য। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে টিম হোটেল থেকে মাঠ ছাড়ার আগেই ফের একবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এরপরই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরই মাঠে নামার অনুমতি দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আতঙ্কের আপাতত কিছু নেই। কোভিড আক্রান্তরা এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget