এক্সপ্লোর

Nathan Lyon Test Record: প্রথম বোলার হিসাবে টানা একশো টেস্ট! বিরল কীর্তির সামনে অস্ট্রেলিয়ার স্পিনার

Ashes Series: অভিজ্ঞ অফস্পিনার টানা একশো টেস্ট খেলতে চলেছেন। ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার, যিনি টানা একশো টেস্ট খেলবেন।

লর্ডস: অস্ট্রেলিয়ার (Ashes) জার্সিতে লাল বলের ক্রিকেটে মাইলফলকের সামনে দাঁড়িয়ে নাথান লায়ন (Nathan Lyon)। অভিজ্ঞ অফস্পিনার টানা একশো টেস্ট খেলতে চলেছেন। ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার, যিনি টানা একশো টেস্ট খেলবেন।

বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এই মাইলফলক গড়বেন লায়ন। তবে বাকি পাঁচজনই ব্যাটার। যে তালিকায় আছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাওস্কর। রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক। নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ব্রেন্ডন ম্যাকালাম। অস্ট্রেলিয়ার মার্ক ওয় এবং অ্যালান বর্ডার।

তালিকায় শীর্ষে কুক। যিনি টানা ১৫৯ টেস্ট খেলেছিলেন। বর্ডার টানা ১৫৩টি টেস্ট খেলেছিলেন। মার্ক ওয় টানা ১০৩টি টেস্ট খেলেছিলেন। গাওস্কর টানা ১০২টি টেস্ট খেলেন। ম্যাকালাম লাগাতার ১০১টি টেস্ট খেলেছিলেন। নাথান লায়ন খেলেছেন টানা ৯৯ টেস্ট। বুধবার থেকে লর্ডসে শুরু হতে চলা অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট লায়নের টানা শততম টেস্ট। ৩৫ বছরের লায়ন এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১২১টি টেস্ট খেলেছেন। তার মধ্যে টানা খেলেছেন ৯৯ টেস্ট। একটা সময় অ্যাডিলেডে মাঠকর্মী ছিলেন। সেখান থেকে তাঁর ক্রিকেটার হওয়ার কাহিনি রূপকথার মতো। টেস্টে ৪৯৫ উইকেট হয়ে গিয়েছে লায়নের।

বোলারদের মধ্যে লায়নের পরে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। কেরিয়ারে ১৩২ টেস্ট খেলা কুম্বলে সর্বোচ্চ টানা ম্যাচ খেলেছেন ৬০টি। বোলারদের মধ্যে টানা ম্যাচ খেলায় কুম্বলের পরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৫৪) ও ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (৫৩)। লর্ডস টেস্টে একটি মাইলফলকের সামনেও দাঁড়িয়ে আছেন লায়ন। এখন তাঁর টেস্ট ক্রিকেটে উইকেট ৪৯৫টি। লর্ডসে আর ৫টি উইকেট পেলেই ছুঁয়ে ফেলবেন ৫০০ উইকেটের মাইলফলক। লায়ন বলেছেন, ‘এটা দুর্দান্ত একটি ব্যাপার হবে, যখন আপনি পেছন তাকিয়ে দেখবেন ৫০০টি উইকেট এর আগে কে কে পেয়েছে।’                                                    

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nathan Lyon (@nath.lyon421)

আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী দাদা স্নেহাশিস, বিশ্বকাপে বড় দায়িত্ব পেতে পারেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget