এক্সপ্লোর

IPL 2024: গুজরাত টাইটান্সে হার্দিকের সেরা বিকল্প কি ক্যাপ্টেন শুভমনই ছিলেন? নিলাম শেষে কী বললেন নেহরা?

Nehra On Gill: কিছুদিন আগেই হার্দিক মুম্বই শিবিরে ফেরত যাওয়ার পরই গিলকে নেতৃত্বের ব্য়াটন তুলে দেওয়া হয়। উইলিয়ামসন থাকলেও তাঁকে নয়, গিলকেই অধিনায়ক বাছা হয়।

আমদাবাদ: আইপিএলে (IPL 2024) প্রথমবার চ্যাম্পিয়ন ও দ্বিতীয় বার রানার্স আপ হয়েছিল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। হার্দিক পাণ্ড্য়র নেতৃত্বে অভিষেক হলেও আগামী মরসুম এই ফ্যাঞ্চাইজির নেতৃত্বভার থাকবে শুভমন গিলের (Subhman Gill) কাঁধে। কিছুদিন আগেই হার্দিক (Hardik Pandya) মুম্বই শিবিরে ফেরত যাওয়ার পরই গিলকে নেতৃত্বের ব্য়াটন তুলে দেওয়া হয়। দলে কেন উইলিয়ামসনের (Kane Williamson) মত তারকা থাকলেও গিলকেই নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে। এই ইস্যুতে মুখ খুললেন এবার দলের হেডকোচ আশিস নেহরা (Ashis Nehra)।

২০১৮ থেকে ২০২১ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে ছিলেন গিল। এরপর ২০২২ সালে তাঁকে গুজরাত টাইটান্স দলে নেয়। গতকাল নিলামের পর গুজরাত টাইটান্স কোচ নেহরা বলেন, ''আইপিএল অনেক দ্রুতগতির খেলা। আমরা গত ২-৩ বছরে শুভমনকে দেখেছি। ও নিজের পারফরম্যান্সকে উচ্চতায় নিয়ে গিয়েছে। বয়স ওর মাত্র ২৪-২৫। কিন্তু এরমধ্যেই মাথা ভীষণ পরিষ্কার। কাঁধে দায়িত্ব নিতে জানে ও। এছাড়া আমরা তো রয়েইছি ওর পাশে সবসময়। আমাদের বিশ্বাস আছে গিলের প্রতি। তাই আমরা ওকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি।''

আইপিএলের (IPL 2024) ইতিহাসে মাত্র ২ মরসুমের অভিজ্ঞতা। কিন্তু এরমধ্যেই একবারের চ্যাম্পিয়ন। ২০২২ সালে প্রথমবার টুর্নামেন্টে আত্মপ্রকাশ করেছিলেন গুজরাত টাইটান্স (Gujrat Titans)। হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে সেবার ট্রফি ঘরে তুলে নেয় তারা। গতবার রানার্স আপ হয়েছিল দলটি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়।গুজরাত নিলামের মঞ্চ থেকে বোলিং অ্যাটাককে আরও শক্তিশালী করতে চেয়েছিল। মহম্মদ শামি রয়েইছে তাঁদের। কিন্তু লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছিল তাঁরা। এই পরিস্থিতিতে উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় গুজরাত। এছাড়াও মিচেল স্টার্কের জন্য় ঝাঁপিয়েছিল তাঁরা। তবে শেষ পর্যন্ত কেকেআরের বিরুদ্ধে টক্করের পর হার মানতে হয়। তাঁরা দলে নেয় অজি পেসার স্পেনসার জনসনকে। ৫০ লক্ষ বেস প্রাইসের জনসন ১০ কোটি মূল্য গুজরাত শিবিরে যোগ দিচ্ছেন। লোয়ার অর্ডারে মারকাটারি ব্যাটিংয়ের জন্য শাহরুখ খানকে ৭ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে গুজরাত। কার্তিক ত্যাগীকে ৬০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে তাঁরা। এছাড়া ২ তরুণ ব্যাটার রবিন মিঞ্জ ও সুশান্ত মিশ্র পেয়েছেন যথাক্রমে ৩ কোটি ৬০ লক্ষ ও ২ কোটি ২০ লক্ষ টাকা। আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইকে মাত্র ৫০ লক্ষ বেস প্রাইসেই তুলে নিয়েছে গুজরাত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget