এক্সপ্লোর

Arshdeep Singh: পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলে সারারাত ঘুমোতে পারেননি অর্শদীপ

Asia Cup 2022: এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত। সেই ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে দিয়েছিলেন অর্শদীপ।

চণ্ডীগড়: একটা ক্যাচ নষ্ট করার খেসারত। রাতারাতি খলনায়ক বনে গিয়েছিলেন তরুণ বাঁহাতি পেসার। আর তাতে মানসিকভাবে এমনই বিপর্যস্ত হয়ে পড়েন যে, সারারাত ঘুমোতে পারেননি অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত। সেই ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে দিয়েছিলেন অর্শদীপ। তারপর থেকে প্রবল সমালোচিত হন তরুণ ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়। অর্শদীপ নিজে সেই পরিস্থিতিতে কী করেছিলেন?

পাঞ্জাবের পেসারের কোচ যশবন্ত রাই বলেছেন, 'পাকিস্তান ম্যাচের আগে আর পাঁচজন ক্রিকেটারের মতোই স্নায়ুর চাপে ভুগছিল ও। আমরা ওকে বলেছিলাম, তুমি কঠিন পরিশ্রম করেছো। আর কিছু নিয়ে ভাবতে হবে না। পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলার পর আমার সঙ্গে কথা হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে মাত্র ৭ রানের পুঁজি নিয়েও প্রায় আটকে দিয়েছিল পাকিস্তানকে। পরে ও বলেছিল, সারারাত ঘুমোতে পারেনি।'

এশিয়া কাপে বিপর্যয়

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আফগানিস্তান (Afganistan) হেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মাদের (Rohit Sharma)। তার আগে সুপার ফোরে নিজেরা পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তান ম্যাচ হারের রেশ এখনও কাটেনি। আর সমর্থকদের সব রোষ যেন তরুণ পেসার অর্শদীপ সিংহকে নিয়ে। 

কী হয়েছিল?

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একটি ক্যাচ ফস্কে গোটা দেশের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন। তবে সেই ম্যাচ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন। তবে পাক ম্যাচে ক্যাচ মিস করার খেসারত অর্শদীপকে দিতে হয় মাঠের বাইরেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শেষে ম্যাচ শেষে, টিম বাসে ওঠার আগে এক ভারতীয় সমর্থকের নিশানায় অর্শদীপ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ হারার পর, টিম বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন অর্শদীপ সিং। সেই সময় ভারতীয় সমর্থক হঠাৎ করে বলে ওঠেন, ''সর্দার এল আর ক্যাচ মিস করল''। আরও একজন পাঞ্জাবি ভাষায় অর্শদীপকে বলে ওঠেন 'সর্দারজি গদ্দার'। অর্শদীপ রেগে গেলেও পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি।

যদিও এরপরই এক ভারতীয় সাংবাদিক প্রতিবাদ করেন। তিনি এগিয়ে এসে সেই সমর্থককে বলেন, ''কোথা থেকে এসেছ তুমি। যাঁকে বলছ, তিনি দেশের হয়ে খেলেন। কিছু তো সম্মান দাও তাঁকে।'' এরপরই পিছিয়ে আসেন সেই সমর্থক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget