এক্সপ্লোর

Asia Cup, Ind vs Pak: ভারত-পাক মহারণে জিতবে কে? পাক অনুরাগীর প্রশ্নের যোগ্য জবাব দিলেন ইরফান পাঠান

Ind vs Pak: গত সপ্তাহে একই ময়দানে পাকিস্তানকে পাঁচ উইকেটে মাত দিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

দুবাই: গত রবিবারে পাকিস্তানকে এশিয়া কাপের (Asia Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারতীয় দল (IND vs PAK)। আজ একই ময়দানে ফের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচে কে জিতবে সেই নিয়ে জল্পনা, কল্পনার অন্ত নেই। এরই মাঝে পাকিস্তানের এক সমর্থক ইরফান পাঠানের (Irfan Pathan) কাছে জানতে চান এই ম্যাচের ফলাফল কী হবে। ভারতীয় তারকাও কিন্তু যোগ্য জবাবে পাক সমর্থকের মুখ বন্ধ করে দেন।

বুদ্ধিমান ইরফান

২০১৯ সালের বিশ্বকাপের ভারতের বিরুদ্ধ পাকিস্তানের পরাজয়ের পর এক পাকিস্তানি সমর্থকের প্রতিক্রিয়ার ভিডিও গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁকে নিয়ে মিমের অন্ত ছিল না। সেই 'মারো মুঝে মারো' ভিডিও খ্যাত পাকিস্তানি সমর্থক মোমিন সাকিব এশিয়া কাপের ম্যাচ দেখতে দুবাইয়ে এসে পৌঁছেছেন। তিনিই ম্যাচের আগে ইরফানকে ম্যাচের ফলাফল নিয়ে প্রশ্ন করেন। ইরফান জবাবে বলেন আজকের ম্যাচে আবারও আগেরবারের ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে। সেই জবাব শুনে মোমিন মশকরা করে জিজ্ঞেস করেন ইরফান কি আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছেন? ইরফানও কম যান না, তিনি প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে বলেন যে ভারতীয় খেলোয়াড়রা ফর্মে চলে এসেছে, তাই এক বছর নয়, বরং এক সপ্তাহ আগের ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Momin Saqib (@mominsaqib)

ম্যাচে এগিয়ে ভারত

প্রসঙ্গত, গত রবিবার ভারতীয় দল শেষ ওভারে ম্যাচ জিতলেও গোটা ম্যাচে বেশিরভাগ সময়েই ম্যাচের রাশ কিন্তু ভারতীয়দের দখলেই ছিল। সেই ম্যাচটি আবার বিরাট কোহলির শততম টি-টোয়েন্টি ম্যাচও ছিল। ম্যাচের পর এই পাকিস্তানি সমর্থক কোহলির সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছাবার্তাও জানান। ম্যাচের সেরা হার্দিক পাণ্ড্যর সঙ্গেও দেখা যায় তাঁকে। কোহলি, হার্দিক তো ফর্মে আছেনই। বর্তমানে ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদবও। তাই ম্যাচের আগে কিন্তু ইরফানের মতো গৌতম গম্ভীরও মনে করছেন আজকের ম্যাচ জেতার জন্য ভারতই এগিয়ে। এবার দেখার তাঁদের ভবিষ্যদ্বাণী সত্য হয় না কি।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের বিশাল চাপ কীভাবে সামলান? ফাঁস করলেন সূর্যকুমার যাদব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget