এক্সপ্লোর

PAK vs NEP Asia Cup 2023: শাদাবের ৪ উইকেট, নেপালের বিরুদ্ধে ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পাকিস্তানের

PAK vs NEP Asia Cup 2023 Match highlights: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত শুরু পাকিস্তানের। বাবর আজম ও ইফতিকার আহমেদ সেঞ্চুরির ইনিংস খেলেন।

মুলতান: শুরুটা করেছিলেন বাবর আজম, ইফতিকার আহমেদ। শেষটা করলেন শাদাব খান, শাহিন আফ্রিদিরা। নেপালের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। ৩৪৩ রান তাড়া করতে নেমে নেপালের ইনিংস ২৩.৪ ওভারে ১০৪ রানেই শেষ হয়ে যায়। আগামী ২ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে এই বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে পাকিস্তানের।

৩৪৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল নেপাল। অনভিজ্ঞ এই দলটির পক্ষে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহদের সামলানো বেশ কঠিন তা সবাই জানত। তবুও কতটা লড়াই দিতে পারেন নেপালের ব্য়াটাররা তার দিকেই নজর ছিল। কিন্তু প্রথম ওভারেই দুটো উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরানোর কাজ শুরু করে ফেলেন। নেপালের প্রথম তিন ব্যাটারের কেউই দু অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। মিডল অর্ডারে আরিফ শেখ ২৬ রান করেন। সোমাল কামি ২৮ রান ও গুলশান জানা ১৩ রানের ইনিংস খেলেন। আর কেউই ক্রিজে দাঁড়াতেই পারেননি। শাহিন আফ্রিদি ২ উইকেট তুলে নিলেও এদিন ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছেড়েছিলেন। যদি ফের ফিরে আসেন তিনি। হ্যারিস রউফ ২ ও নাসিম শাহ ও মহম্মদ নাওয়াজ ১টি উইকেট নেন। তবে পাক বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট নেন এদিন শাদাব খান। 

এর আগে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। ইমাম উল হক ও ফাখর জামান ওপেনিংয়ে নেমেছিলেন পাকিস্তানের হয়ে। ফাখর জামান ১৪ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অন্য়দিকে ৫ রান করে আউট হন ইমাম উল হক। এরপর মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন বাবর আজম। এই দুজন এর আগেও পাকিস্তানের বহু ম্যাচে জয়ের সঙ্গী। এদিনও শুরুটা দারুণ করেছিলেন রিজওয়ান ও বাবর। তবে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় রিজওয়ান ফিরে যান। ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। নিজের ভুলেই রান আউট হয়ে যান তিনি। ৫ রান করে আঘা সলমান। বাবর নিজের সেঞ্চুরি পূরণ করার পথে ১০টি বাউন্ডারি হাঁকান। শেষ পর্যন্ত ১৫১ রানের মাথায় আউট হন বাবর। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান বাবর। 

অন্যদিকে ইফতিকার শুরুতে একটু থিতু হলেও অর্ধশতরানের পর হাত খোলেন। বিধ্বংসী মেজাজে ধরা দেন নেপালের বোলারদের বিরুদ্ধে। ৭১ বলে ১০৯ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান তিনি। ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান ইফতিকার। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget