এক্সপ্লোর

Kohli ODI Record: কলম্বোয় বজায় থাকল কোহলির রেকর্ড, পূর্ণ করলেন ১৩ হাজার ওয়ান ডে রানও

Virat Kohli: মাত্র ৮৪ বলে নিজের শতরান পূর্ণ করেন বিরাট কোহলি।

কলম্বো: চারে চার। নাগাড়ে চার ম্যাচে কলম্বোয় শতরান হাঁকালেন বিরাট কোহলি (Virat Kohli)। পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে সেঞ্চুরি করলেন ভারতের তারকা ব্যাটার। মাত্র ৮৪ বলে নিজের শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডিও পার করে ফেললেন বিরাট কোহলি। ভাঙলেন সচিনের রেকর্ডও, ছুঁলেন হাশিম আমলাকেও।

এই ম্যাচের আগও অবধি চলতি এশিয়া কাপে কোহলি তেমন রানই পাচ্ছিলেন না। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই এই এশিয়া কাপকে দেখছেন বিশেষজ্ঞরা। সেই টুর্নামেন্টের কোহলির রানে না থাকাটা সমর্থকদের উদ্বেগ খানিকটা বাড়াচ্ছিলই। তবে চোখধাঁধানো শতরানে সকলকে ভরসা জোগালেন কোহলি। মাত্র ৮৪ বলে হাঁকালেন কেরিয়ারের ৪৭তম ওয়ান ডে শতরান। আর বিরাটের রান করা মানেই রেকর্ডের ফুলঝুরি। এই ম্যাচেও তাই হল। একগুচ্ছ রেকর্ড গড়ে ফেললেন কোহলি।

১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করার জন্য কোহলির ৯৮ রানের প্রয়োজন ছিল। তিনি শতরান হাঁকিয়েই দ্রুততম ব্য়াটার হিসাবে ওয়ান ডেতে ১৩ হাজার রান পূর্ণ করলেন। সচিন ৩২১ ইনিংসে ১৩ হাজার রান পূর্ণ করেছিলেন। কোহলি ২৬৭ ইনিংসে সেই গণ্ডি পার করে দ্রুততম ব্য়াটার হিসাবে এই রেকর্ড নিজের নামে করে ফেললেন। এর পাশাপাশি ৫০-এর রান করার রিকি পন্টিংয়ের রেকর্ডেও ভাগ বসালেন কোহলি। তিনি সচিনের সর্বাধিক ৪৯টি ওয়ান ডে শতরানের রেকর্ড থেকে আর মাত্র দুই ধাপ পিছনে।

অন্যদিকে, কলম্বোর প্রেমাদাসাতে নিজের শেষ তিন ওয়ান ডে ম্যাচে তিনটি শতরান হাঁকিয়েছিলেন কোহলি। চতুর্থ ম্যাচেও নিজের সেই শতরানের ধারা অব্যাহত রাখলেন 'কিংগ।' হাশিম আমলার পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে এক মাঠে টানা চার ম্যাচে শতরান করে ফেললেন কোহলি। আমলার চার সেঞ্চুরি এসেছিলেন সেঞ্চুরিয়ানে, কোহলি শতরান হাঁকালেন শ্রীলঙ্কার রাজধানীতে। 

কোহলির পাশাপাশি কেএল রাহুলও এই দিন নিজের প্রত্যাবর্তন ম্যাচে এক চোখধাঁধানো শতরান হাঁকান। দীর্ঘদিন তিনি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। করাতে হয়েছিল অস্ত্রোপ্রচারও। তবে সেইসব দুঃস্বপ্নের দিন পিছনে ফেলে সমালোচকদের যোগ্য জবাব দিলেন ভারতের তারকা ব্যাটার-কিপার। ১০০ বলে শতরান সম্পূর্ণ করলেন রাহুল। এটি তাঁর কেরিয়ারের ষষ্ঠ ওয়ান ডে শতরান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget