এক্সপ্লোর

IND vs PAK: হতাশ হতে হবে সমর্থকদের? ভারত-পাক ম্যাচে মাঠে নাও গড়াতে পারে বল

Asia Cup 2023: পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে বুধবারই। নেপালের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেমেছে বাবর আজমের দল।

কলম্বো: এশিয়া কাপের প্রথম ম্য়াচে ভারতীয় দল পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২ সেপ্টেম্বর কলম্বোয় দু দল মুখোমুখি হবে। চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশের ২২ গজে লড়াই। ২ দেশেরই শুধু নয়, বিশ্বের ক্রিকেটপ্রেমীরাও এই ডুয়েলের অপেক্ষায় থাকেন। কিন্তু একটা আশঙ্কা দেখা গিয়েছে। যার জন্য ভারত-পাকিস্তান ম্যাচ নাও হতে পারে। হয়ত মাঠে বলও গড়াতে পারে না। 

আসলে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হতে চলেছে ক্যান্ডিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। সেখানকার স্থানীয় আবহাওয়ার দফতর জানাচ্ছে যে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝোড়ো বৃষ্টিও হতে পারে। আর্দ্রতা হতে থাকতে পারে ৮৪ শতাংশ। এছাড়াও ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 

এদিকে এদিনই কলম্বো পৌঁছে গেল গোটা ভারতীয় দল। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে খোশমেজাজে দেখা গেল। হার্দিকের সঙ্গে দু জনকে বিমানবন্দরে গল্প করতেও দেখা গেল। এছাড়া কে এল রাহুল ছাড়া বাকিরাও চলে এসেছেন। 

উল্লেখ্য, এশিয়া কাপ শুরুর আগে টিম ইন্ডিয়ার অনুরাগীদের সবচেয়ে বড় উৎকণ্ঠা ছিল কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ফিটনেস নিয়ে। দুই মিডল অর্ডার ব্যাটারকেই এশিয়া কাপের দলে রাখা হলেও, দ্রাবিড় জানিয়ে দেন কেএল রাহুল এখনও ফিট নন। পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর দুই ম্যাচে খেলবেন না রাহুল। তবে শ্রেয়স আইয়ার কিন্তু সম্পূর্ণ ফিট বলেই জানিয়েছেন ভারতীয় কোচ।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'শ্রেয়স সম্পূর্ণ ফিট। ও অনুশীলন ক্যাম্পে অনেকক্ষণ ব্যাটিং, ফিল্ডিং করেছে। শুধুমাত্র ম্যাচই খেলেনি ও এই যা। ওকে আমরা বেশি করে ম্যাচ খেলাতে চাই। চাই ও যাতে মাঠে সময় কাটায় এবং আশা করি এশিয়া কাপে সেই সুযোগটা পাবে। ফিটনেসের পরিপ্রেক্ষিতে বলব ও খুবই খেটেছে এবং ব্যাটিংটাও বেশ ভাল করছে।' 

বিশ্বকাপের আগে ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়েই উদ্বিগ্ন ভারতীয় দলের সমর্থকরা। ঋষভ পন্থের বিশ্বকাপের আগে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রাহুল ও শ্রেয়স ফিটনেসের দিকে সেই কারণেই আরও বেশি করে তাকিয়ে ছিলেন সকলে। এরা সকলেই চোটের কবলে পড়াটা খুবই দুর্ভাগ্যজনক বলে মেনে নিচ্ছেন রাহুল দ্রাবিড়।

'আমি আপনাদের ১৮-১৯ মাস আগেই স্পষ্টভাবে জানিয়ে দিতে পারতাম যে চার ও পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে আমরা কাদের ভাবছি। শ্রেয়স, রাহুল, ঋষভ পন্থই আমাদের বিকল্প ছিল। দুই মাসের ব্যবধানে তিনজনেরই চোটের কবলে পড়াটা ভীষণই দুর্ভাগ্যজনক। এমন হওয়ার সম্ভাবনা ঠিক কতটা? এবং সকলেই দীর্ঘমেয়াদি চোট পায়। সকলকেই অস্ত্রোপ্রচারও করাতে হয়।', বলেন ভারতীয় কোচ। তবে অন্তত শ্রেয়স সম্পূর্ণ ফিট হওয়ায় ভারতীয় শিবিরে খানিকটা স্বস্তি ফিরবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget