এক্সপ্লোর

এশিয়া কাপ: রোহিতের অপরাজিত ৮৩ রান, বাংলাদেশকে ৭ উইকেটে হেলায় হারাল ভারত

দুবাই: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে উইকেটে হারাল ভারত। অধিনায়ক রোহিত শর্মার দাপুটে অপরাজিত ৮৩ রানের ইনিংসে ভর করে ভারত মাত্র ৩৬. ২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত ও শিখর ধবনের ওপেনিং জুটি এই সহজ জয়ের ভিত গড়ে দেয়। তাঁরা ১৪.১ ওভারে ৬১ রান করেন। এরপর ৪০ রান করে সাকিব আল হাসানের বলে আউট হয়ে যান শিখর। ধবনের আউটের পর স্বমূর্তি ধারণ করেন রো-হিট। ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। তিন নম্বরে নেমে অম্বাতি রায়ডু ১৩ রান করে রুবেল হাসানের বলে প্যাভিলিয়নে ফিরে যান। ১০৬ রানে দলের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর রোহিতের সঙ্গে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যের কাছাকাছি নিয়ে যান। জয়ের জন্য যখন চার রান বাকি তখন ধোনি ৩৩ রান করে আউট হয়ে যান। এরপর ৮২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল। রোহিতের সঙ্গে দীনেশ কার্তিক অপরাজিত থাকেন।

ম্যান অফ দ্য ম্যাচ জাডেজা।

এশিয়া কাপ: রোহিতের অপরাজিত ৮৩ রান, বাংলাদেশকে ৭ উইকেটে হেলায় হারাল ভারত

এর আগে প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত বোলিং করলেন রবীন্দ্র জাডেজা। তাঁর স্পিনের জালে বাঁধা পড়লেন বাংলাদেশের চার ব্যাটসম্যান। যার জেরে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪৯.১ ওভারে ১৭৩ রানে অল আউট হল বাংলাদেশ। এদিন টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে রান তুলতে কার্যত হিমশিম খেতে হয় বাংলাদেশি ব্যাটসম্যানদের। তারওপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে তারা। শেষ দিকে, মেহেদি হাসানের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ১৭৩ রান করে বাংলাদেশ।

এদিন পঞ্চম ওভারে ওপেনার লিটন দাসকে আউট করে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন ভূবনেশ্বর কুমার। পরের ওভারেই আরেক ওপেনার নাজমুলকে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরাহ। এরপর শুরু হয় রবীন্দ্র জাডেজার ম্যাজিক। জাড্ডুর ভেলকি এদিন কোনও বাংলাদেশ ব্যাটসম্যানই ধরতে পারেননি। নিজের কামব্যাক ম্যাচে কার্যত একা হাতে বাংলাদেশ মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি।

এদিন ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন জাডেজা। তিনটি করে উইকেট নেন বুমরাহ ও ভূবি। শেষ দিকে মেহেদি (৫০ বলে ৪২) তাঁর ঝোড়ো ব্যাটিং না করলে দলের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছত না।

ভারতীয় দলে একটি পরিবর্তন করা হয়। ছিটকে যাওয়া হার্দিক পাণ্ড্যর জায়গায় প্রথম একাদশে আসেন রবীন্দ্র জাডেজা।  অন্যদিকে, বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়। মমিনুল হক ও আবু হিদেরের জায়গায় দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দল- ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, অম্বাতি রায়ুডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুযবেন্দ্র চহাল। বাংলাদেশ- লিটন দাস, নাজমুল হোসেন, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মহম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহদি হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget