এক্সপ্লোর

Asian Games 2023: দীপিকা-হরিন্দরের হাত ধরে এশিয়ান গেমসে স্কোয়াশের মিক্সড ডাবলসে সোনা ভারতের

Asian Games: প্রথম গেমে এগিয়ে থেকেই শুরু করে শেষ পর্যন্ত পুরো গেমটিই জিতে নেয় হারিন্দররা। এরপর দ্বিতীয় গেমে একসময় ৬ পয়েন্ট লিড করছিল ভারতীয় জুটি।

হাংঝাউ: তিরন্দাজির পর এবার স্কোয়াশ। আরও একটি সোনা ভারতের ঝুলিতে। স্কোয়াশের মিক্সড ডাবলসে দেশের হয়ে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল ও হারিন্দরপল সিংহ সান্ধুর জুটি। ভারতীয় জুটি মালয়েশিয়ার জুটির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন। দীপিকারা ম্য়াচ জেতেন ১১-১০, ১১-১০ ব্যবধানে। প্রায় এক ঘণ্টা ৩০ মিনিটের লড়াই শেষে সোনা হাসিল করে নেয় ভারতীয় স্কোয়াশের মিক্সড ডাবলস এই জুটি। প্রথম গেমে এগিয়ে থেকেই শুরু করে শেষ পর্যন্ত পুরো গেমটিই জিতে নেয় হারিন্দররা। এরপর দ্বিতীয় গেমে একসময় ৬ পয়েন্ট লিড করছিল ভারতীয় জুটি। তবে সেখান থেকেই ১০-৯ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়ার জুটি। কিন্তু ভারতের ২ স্কোয়াশ তারকা সেখান থেকেই ম্য়াচ ঘুরিয়ে নিজেদের দখলে করে নেয় ২ পয়েন্ট। একই সঙ্গে সোনাও নিশ্চিত করেন তাঁরা। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের ২০ নম্বর সোনা। মোট পদকের সংখ্যা দাঁড়াল ৮৩। পদক তালিকায় চতুর্থ স্থানেই রয়েছে ভারত। 

বৃহস্পতিবার সকালে এশিয়ান গেমসে কমপাউন্ড তিরন্দাজি ইভেন্টে সোনা জয় ভারতের। দেশের হয়ে পদক জিতলেন ভেনাম জ্যোথি সুরেখা, স্বামী আদিতি গোপীচাঁদ ও পরনীত কৌর। কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগের ফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে জয় পেল ভারত। ২৩০-২২৯ ব্য়বধানে জয় ছিনিয়ে নেন জ্যোথি, আদিতিরা। এদিন প্রথম সেটে ৫৪-৫৬ পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে পরের তিনটি সেটে টানা জয় ছিনিয়ে নেন ভারতের মেয়েরা। অল্প ব্যবধান হলেও দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান আদিতিরা। তৃতীয় সেটে ফের কামব্যাক করে চিনা তাইপে দল। তারা এই সেট জিতে নেন ৬০-৫৯ ব্যবধানে। তবে শেষ সেটে ৫৯-৫৮ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন ভারতের মেয়েরা। এর আগে তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিলেন ভারতের এই তিনকন্যা। এই জয়ের ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে মোট ১৯টি সোনা জিতে ফেলল ভারত। পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা।

টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য এল ভারতের হাংঝাউ এশিয়ান গেমসেই। এই প্রতিযোগিতার আসরে ভারতের এখনও পর্যন্ত সেরা সাফল্য ছিল জাকার্তা এশিয়ান গেমসের আসরে। ২০১৮ সালের এই প্রতিযোগিতায় মোট ৭০টি পদক জিতে নিয়েছিল ভারত। সেবার মোট ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ জিতেছিল ভারত। তবে এবারের এশিয়ান গেমসে এখনও পর্য়ন্ত ৮৩ টি পদক জিতে নিয়েছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget