এক্সপ্লোর

Asian Games : স্কোয়াশে সোনালি চমক, এশিয়া সেরা ভারতীয় পুরুষ দল

Asian Games 2023: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে ২-১ হারিয়েই খেতাব পকেটে পুরলেন সৌরভ ঘোষালরা।

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2023) স্কোয়াশে (Squash) সোনালি চমক ভারতের। এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় পুরুষ দল। মহেশ মাঙ্গাওকর (Mahesh Mangaonkar), সৌরভ ঘোষাল (Saurav Ghoshal) ও অভয় সিংহের (Abhay Singh) জুটি পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা হল। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেস্ট অফ থ্রি ফাইনালে ২-১ স্কোরে জিতল ভারত। 

 

চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রথম ম্যাচে মহেশের বিরুদ্ধে পাকিস্তানের ইকবাল দুরন্তভাবে শুরুটা করেছিলেন। ৫-১ এগিয়ে যান তিনি। তবে মহেশ হার মানেননি। কামব্যাক করার চেষ্টা করেন তিনি। তবে ৮-১১তে প্রথম গেম জিতে নেন পাক তারকাই। তবে পরের দুই গেমে কার্যত প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মহেশ ৩-১১, ২-১১ স্কোরে পরের দুই গেম ও ম্যাচ হারেন তিনি। টাইয়ে পিছিয়ে পড়ে ভারত।

তবে ভারতকে টাইয়ে সমতায় ফেরান অভিজ্ঞ স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল। মহম্মদ আসিম খানকে স্ট্রেট গেমে হারান তিনি। সৌরভ ও আসিমের ম্যাচের স্কোরলাইন সৌরভের পক্ষে ১১-৫, ১১-১, ১১-৩। সৌরভের জয়ের ফলে অভয় সিংহ ও নুর জামানের ম্যাচটি পদক নির্ণায়ক ম্যাচ হয়ে দাঁড়ায়। শুরুতেই তিন পয়েন্টের লিড নিয়ে নেন অভয়। প্রথম গেমে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে দ্বিতীয় গেমে দুই অ্যাথলিটের দুরন্ত দক্ষতা আরও বেশি করে সকলের সামনে প্রকাশ পায়।

দুই পাশের দেওয়ালগুলিকে দারুণভাবে কাজে লাগান পাক তারকা। অভয়ের অ্যাথলেটিসিজ়ম তাঁকে গেম জেতানোর জন্য যথেষ্ট ছিল না। দুই তারকাই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যান। পদক নির্ণায়ক ম্যাচ গড়ায় পঞ্চম গেমে। সেই গেমের শুরুতেই দুই পয়েন্ট নিয়ে এগিয়ে যান অভয়। দুই তারকাই একাধিক দুরন্ত শট খেলেন। তবে শেষমেশ জামানের বড় আনফোর্সড এররই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। জামান দুই দুইবার গোল্ড মেডেল পয়েন্ট জেতার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষে ১২-১০ স্কোরলাইনে ম্যাচ জিতে নেন ২৫ বছর বয়সি অভয়। ভারতের সোনা জয় নিশ্চিত হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন বাটলার? কী বললেন ইংল্য়ান্ড অধিনায়ক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget