এক্সপ্লোর

Dipa Karmakar: এশিয়ান গেমসের দল থেকে বাদ রিও অলিম্পিক্সে চতুর্থ স্থান পাওয়া জিমন্যাস্ট দীপা?

Asian Games: যাঁর জন্য ভারতীয় জিমন্যাস্টিক্সের চেহারাটাই বদলে গিয়েছিল, তাঁকে ছাড়াই পদকের লড়াই করবে দেশ?

নয়াদিল্লি: সাত বছর আগে রিও অলিম্পিক্সে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ভারতের প্রথম জিমন্যাস্ট হিসাবে পৌঁছে গিয়েছিলেন ভল্ট ফাইনালে। পদক পাননি অল্পের জন্য। ভল্ট ফাইনালে বিখ্যাত প্রোদুনোভা ভল্ট অল্পের জন্য নিখুঁত করতে পারেননি। চতুর্থ স্থান অর্জন করলেও বিশ্ব জিমন্যাস্টিক্স মহলে সারা ফেলে দিয়েছিলেন।

সেই দীপা কর্মকার (Dipa Karmakar) কি আসন্ন এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন না? যাঁর জন্য ভারতীয় জিমন্যাস্টিক্সের চেহারাটাই বদলে গিয়েছিল, তাঁকে ছাড়াই পদকের লড়াই করবে দেশ?

সূত্রের খবর, দীপার নাম বাদ দেওয়া হয়েছে এশিয়ান গেমসের দল থেকে। তবে সেই তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে। তারা অনুমোদন দিলে তবেই দীপাকে বাদ দিয়ে চিনের হাংঝাউ রওনা হবে ভারতীয় দল। যদিও দীপা হাল ছাড়ছেন না। সূত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে সিদ্ধান্ত বিবেচনা করার জন্য দুপাতার একটি চিঠি দিয়েছেন দীপা। আপাতত উত্তরের অপেক্ষায় রয়েছেন তিনি।  

২০১৯ সাল থেকে চোট এবং ডোপিং কাণ্ডে নির্বাসিত হয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল দীপাকে। সদ্য সেই নির্বাসন উঠে যাওয়ার পর হাংঝাউতে আসন্ন এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ট্রায়ালে নামেন তিনি। তবে এশিয়ান গেমসের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। এশিয়ান গেমসে জিমন্যাস্টিক মহিলা বিভাগের প্লেয়ারদের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে পাঠানো হয়েছে। মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

কিন্তু কেন বাদ দীপা? ট্রায়ালে দারুণ ফল করা সত্ত্বেও? শোনা যাচ্ছে, দীর্ঘদিন ফ্লোরে না থাকার কারণে ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন ত্রিপুরার জিমন্যাস্ট। যেটাকে মুখ্য কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। ব্যক্তিগত ইভেন্টে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ মাসের মধ্যে অষ্টম স্থান অর্জন করতে হতো। ১৫ জুলাই সময়সীমার মধ্যে এশিয়াড আয়োজকদের কাছে ক্রীড়াবিদদের পাঠানো তালিকায় দীপার নাম ছিল। তবে জানা গিয়েছে, মহিলাদের জিমন্যাস্টিক ইভেন্টের জন্য প্রণতি দাস এবং প্রণতি নায়েকের নাম চূড়ান্ত করা হয়েছে।

শোনা যাচ্ছে, দীপা কর্মকার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) কাছে যোগ্যতার মাপকাঠি কিছুটা শিথিল করার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন। সেই চিঠিতে দীপা লিখেছেন, তিনি ২০১৭ এবং ২০১৯ সালে চোটের জন্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেননি। এরপর করোনা অতিমারির কারণে প্রতিযোগিতার সুযোগ কম ছিল। ডোপিং লঙ্ঘনের কারণে ২১ মাসের স্থগিতাদেশ ছিল তাঁর উপর। যা চলতি বছর ২০২৩-এ শেষ হয়েছে। সব দিক বিবেচনা করে তাঁকে অংশগ্রহণের অনুমতি দিতে অনুরোধ করেছেন দীপা।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে রয়েছে এশিয়ান গেমসে দীপার ভাগ্য।

আরও পড়ুন: Rahul Dravid: ক্রিকেটের কিংবদন্তি, সময় পেলেই বসে যান জয়-বীরু-গব্বরের শোলে দেখতে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget