এক্সপ্লোর

Asian Games 2023: টেনিস পুরুষদের ডাবলসে রুপো জয় রামকুমার-সাকেথ জুটির

Asian Games: এশিয়ান গেমসে এদিন পুরুষদের শ্যুটিংয়ে দুটো সোনা জেতে ভারত। একটি দলগত ইভেন্টে ও একটি ব্যক্তিগত ইভেন্টে। শ্যুটিংয়ে রুপোও জেতে ভারত। টেনিসেও পদক এল এবার।

হাংঝৌ: এশিয়ান গেমসে (Asian Games 2023) একের পর এক পদক জিতেই চলেছে ভারত। টেনিসে পুরুষদের ডাবলসে রুপো জিতল ভারত। পদক জিতলেন রামকুমার রামানাথন-সাকেথ মিনেনি জুটি। পুরুষদের ডাবলসের ফাইনালে, সাকেথ-রামকুমার (Saketh Myneni and Ramkumar Ramanathan) জুটি চাইনিজ তাইপের কাছে ৪-৬, ৪-৬ ব্যবধানে হেরে যান। ফলে সোনা নয়, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের এই টেনিস তারকা জুটিকে। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও এদিন চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বী জেসন জুং এবং ইউ হিসউ সু জুটির বিরুদ্ধে হেরে যেতে হয় ভারতের জুটিকে। 

 

উল্লেখ্য, এশিয়ান গেমসে শুক্রবার সকালে শুরুতেই সোনা ভারতের ঝুলিতে। শ্যুটিংয়ে ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত ইভেন্টে পদক জিতল ভারতীয় দল। এই দলে ছিলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ, স্বপ্নিল সুরেশ কুসলে ও অখিল শিওরান। এবারের এশিয়ান গেমসে ভারত যতগুলো ইভেন্টে পদক জিতেছে। তার মধ্যে সবেচেয় বেশি ১৭টি পদক জিতেছে শ্য়ুটিংয়ে। সোনা জয়ের পথে তিনজনে মিলে মোট ১৭৬৯ পয়েন্ট অর্জন করে বিশ্বরেকর্ডও গড়েছেন। যা ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্যাট চ্যাম্পিয়নশিপে প্রাপ্ত পয়েন্টের থেকে আট পয়েন্ট বেশি। চিনকে পয়েন্টের বিচারে টেক্কা দিয়ে রেকর্ড গড়েন ভারতীয় শ্যুটাররা। 

এদিকে দলগত ইভেন্টে ভাল পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে চলে গিয়েছেন স্বপ্নিল ও ঐশ্বর্য। ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে প্রবেশ করলেন তাঁরা। শীর্ষ আটজনের মধ্যে প্রবেশ করেন অখিল। ফাইনালের নিয়ম অনুযায়ী কোনও দেশ থেকে ফাইনালে মাত্র দু’জন অংশগ্রহণ করতে পারবেন। ফলে অখিল ফাইনালে প্রবেশ করতে পারেননি।

এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে শুটিংয়ে ভারতের দাপট অব্যাহত। একদিকে, মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে এল সোনা ও রুপো। আর দলগত ইভেন্টে রুপো। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনালি ছোঁয়া অব্যাহত রাখলেন ভারতীয়রা। বলা ভাল, এশিয়া সেরার মঞ্চে তারুণ্যের জয়গান শোনা গেল পলক গুলিয়া ও এষা সিংহের সুবাদে। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ মোট ৩০ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর যার মধ্যে ১৭টি-ই শুটিং থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget