এক্সপ্লোর

Asian Wrestling Championship: এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন সুনীল, পদকের খাতা খুলল ভারত

Sunil Kumar: টুর্নামেন্টের সুনীল কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিলেন তাজিকিস্থানের প্রতিপদ্বন্দ্বী সুখরোব আব্দুলখায়েভকে। তাঁর বিরুদ্ধে ১০-১ বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুনীল।

জর্ডন: এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে পদকের খাতা খুলল ভারত। ৮৭ কেজি গ্রেকো-রোমান বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের সুনীল কুমার। চিনের প্রতিদ্বন্দ্বী জিয়াকসিং হুয়াংকে হারিয়ে দেন সুনীল। জর্ডনে আয়োজিত হওয়া এবারের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে এটাই প্রথম পদক ভারতের। সেমিতে হেরে গিয়ে সোনা ও রুপো জয়ের সুযোগ নষ্ট করে ফেলেছিলেন সুনীল। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে ফিরছেন না তিনি। উল্লেখ্য়, এর আগে ২০১৯ সালে এই প্রতিযোগিতা থেকেই রুপো জিতেছিলেন ভারতীয় কুস্তিগীর। ৫-১ স্কোরলাইনে জয় পান সুনীল।

টুর্নামেন্টের সুনীল কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিলেন তাজিকিস্থানের প্রতিপদ্বন্দ্বী সুখরোব আব্দুলখায়েভকে। তাঁর বিরুদ্ধে ১০-১ বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুনীল। সেমিতে জায়গা পাকা করলেও সেখানে হেরে গিয়ে সোনাজয়ের স্বপ্নভঙ্গ হয়। তবে খালি হাতে ফিরবেন না, এই প্রত্যয় ছিলই। সেই মতই ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে কোনও ভুল করতে চাননি সুনীল। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি এই কুস্তিগীর। 

সুনীলের কুস্তিতে সাফল্য এই প্রথম নয়। তাঁর ঝুলিতে রয়েছে ২০২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপের সোনা, ২০২২ এশিয়ান গেমসে ব্রোঞ্জ, ২০২৩ এশিয়ান গেমসে ব্রোঞ্জ। গ্রেকো-রোমান কুস্তিতে দেশের এই মুহূর্তের সেরা সুনীলই। আপাতত অলিম্পিক্সে পদকজয়ই সুনীলের একমাত্র লক্ষ্য।

বাংলাদেশের বিরুদ্ধে আটকে গেল ভারত

এএফসি এশিয়ান কোয়ালিফায়ার ২০২৭-এর প্রথম ম্যাচেই ওপার বাংলার দলের বিরুদ্ধে আটকে গেলেন লিস্টন কোলাসোরা। ম্যাচটিকে হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রীর লড়াই বলে প্রমোট করা হচ্ছিল। সেই ম্যাচশেষে আংশিক হলেও সাফল্যের পাল্লা হামজার দিকেই ঝুঁকে। বাংলাদেশের জালে বল জড়াতে ব্যর্থ সুনীল ছেত্রী। গোলশূন্য ড্রয়ে শেষ হল ম্যাচ। ১৯৯৯-এর পর এই প্রথম দুই দলের মধ্যে ম্যাচের ফল হল ০-০। 

বাছাই পর্বের গ্রুপ ‘সি’-তে থাকা অপর দুই দল হংকং ও সিঙ্গাপুর-ও এদিন গোলশূন্য ড্র করে। ফলে গ্রুপের প্রতিটি দলই একই জায়গায় রয়ে গেল। ভারতের স্বস্তির কারণ বলতে শুধুমাত্র এটুকুই। মঙ্গলবারের ম্যাচে ভারতের পারফরম্যান্স দেখে হতাশ এবং ক্ষুব্ধ খোদ কোচ মানোলো মার্কেজই। ম্যাচের পরে সম্প্রচার সংস্থার ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দেন, “দলের এই পারফরম্যান্সে আমি শুধু হতাশ নই, ক্ষুব্ধও। এত খারাপ পারফরম্যান্স দেখে আমি অবাকও হয়েছি।” সারা ম্যাচে বাংলাদেশও কম সুযোগ পায়নি। এবং প্রতিপক্ষের মতো তারাও সেই সুযোগগুলি নষ্ট করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget