এক্সপ্লোর

পূজারার ছুটি চাই কিনা, তা ওর স্ত্রীকে জিজ্ঞাসা করুন, বললেন রাহুল

ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে চার টেস্টে সাত ইনিংসে ৫৭.৮৬ গড়ে মোট ৪০৫ রান। একটি ডাবল সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। বর্ডার-গাওস্কর সিরিজে ভারতের সর্বাধিক রানসংগ্রহকারী চেতেশ্বর পূজারা। চলতি মরশুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০০০ রান করেছেন পূজারা। ২-১-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। ঘরের মাঠে গত ১৩ টেস্টের মধ্যে ১০ টিতেই ভারত জিতেছে। এই জয়ের ধারাবাহিকতার ক্ষেত্রে পূজারা ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন। গতকাল ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতার পর বিসিসিআই টিভির সঙ্গে পূজারা ও কে এল রাহুলের সাক্ষাত্কারটি বেশ মজাদার হল। রাঁচি টেস্টে পূজারা ৫২৫ টি বল খেলেছিনেন। কোনও একটি ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়েন তিনি। সাক্ষাত্কার নিতে গিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী প্রশ্ন করেন, এখন কি তাঁর ছুটির প্রয়োজন রয়েছে? জবাবে পূজারা বলেন, না, বরং আরও কয়েকটি ম্যাচ খেলতে পারলে ভালো হত। কারণ, এখন আমি বেশ ভালো ব্যাটিং করছি এবং ক্রিকেট উপভোগ করছি। এই মরশুমটা আমার ও দলের দারুন কেটেছে। পরের মরশুমেও এরকমই খেলতে চাই। স্ট্যান্ডে দাঁড়িয়ে পূজারার স্ত্রী পূজা তখন হাততালি দিচ্ছিলেন, হাসছিলেন। পূজারার কথা শেষ হওয়ার পরই এগিয়ে এলেন রাহুল। বললেন, পূজারার ছুটি চাই কিনা, তা ওর স্ত্রীকে জিজ্ঞাসা করুন। পূজারার স্ত্রীই এই প্রশ্নের ভালো জবাব দিতে পারবেন। রাহুলের কথায় হাসি চেপে রাখতে পারলেন শাস্ত্রী ও পূজারা। স্ট্যান্ডে পূজারার স্ত্রীর মুখেও তখন হাসি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget