এক্সপ্লোর

ATK MB vs OFC: ওড়িশার বিরদ্ধে ম্যাচের আগে দলের গোল করার অক্ষমতা নিয়ে চিন্তায় সবুজ মেরুন কোচ

ISL: এই ম্যাচে পড়শি রাজ্যের ক্লাবকে হারাতে পারলেই লিগ তালিকায় এক লাফে পাঁচ থেকে তিন নম্বরে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান।

কলকাতা: আজ, শনিবার, ২৮ জানুয়ারি আইএসএলের লিগ তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ওড়িশা এফসির বিরুদ্ধে (ATK MB vs OFC) মাঠে নামবে পঞ্চম স্থানে থাকা এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই ম্যাচে পড়শি রাজ্যের ক্লাবকে হারাতে পারলেই লিগ তালিকায় এক লাফে তিন নম্বরে পৌঁছে যাবে সবুজ-মেরুন। তবে ম্যাচের আগে কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando) ভাবাচ্ছে এ মরসুমে দলের গোল করার অক্ষমতা।

পাশে থাকার অঙ্গীকার

ফেরান্দো ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কিন্তু ফরোয়ার্ডদের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, 'আমরা যে গোলের সুযোগ তৈরি করতে পারছি না, তেমনটা কিন্তু নয়। আমরা ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করছি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারছি না। এমন পরিস্থিতিতে আমাদের দলের ফরোয়ার্ডদের পাশে থাকতে হবে, ওদের ভরসা জোগাতে হবে। এই পরিস্থিতি একমাত্র তবেই বদলানো সম্ভব। বক্সের ভিতর আমাদের আরও বেশি করে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।'

তবে গোলের জন্য তিনি কিন্তু কেবল ফরোয়ার্ডদের ওপর নির্ভরশীল থাকতে রাজি নন। সবুজ মেরুন কোচ বলেন, 'আমাদের একজন খেলোয়াড়ের ভরসায় বসে থাকলে হবে না। গোলের জন্য যদি সবসময় এক খেলোয়াড়ের দিকেই তাকিয়ে থাকতে হয়, তাহলে সেটা দলের জন্য খুবই খারাপ। বিগত কয়েক ম্যাচে ভিন্ন ভিন্ন খেলোয়াড়রা গোলের সুযোগ পেয়েছেন এবং সেটা খুবই ভাল একটা বিষয়। সবসময় উন্নতি করাটা তো জরুরি বটেই। তবে ফুটবল এগারো বনাম এগারোর খেলা, সেখানে একজন ১০, ৯ বা ছয় নম্বরের ওপর ভরসা করে মাঠে নামার মানে হয় না।'

ছিটকে গেল আর্সেনাল

চলতি মরসুমে প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে রয়েছে মিকেল আর্টেটার (Mikel Arteta) আর্সেনাল (Arsenal)। গানার্সরা বর্তমানে লিগ শীর্ষে রয়েছে। এমন অবস্থাতেই গত বারের লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্সেনাল। গুরু পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) বনাম শিষ্য আর্টেটার  লড়াইটা শেষ হাসিটা কিন্তু পেপই হাসলেন। এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে ১-০ হারিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল সিটি।

লিগে আর্সেনাল সিটির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে। টানা সাত ম্যাচ অপরাজিত থেকেই সিটির বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্সেনাল, কিন্তু সিটির বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে গেল। ৬৪ মিনিটে সিটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার ন্যাথন অ্যাকে। প্রথমার্ধে কিন্তু আর্সেনালই বেশি ভাল গোলের সুযোগগুলি পেয়েছিল। টাকেহিরো টমিয়াসু ও লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলমুখী ভাল শট বাঁচাতে বাধ্য হন সিটি গোলরক্ষক স্টেফান অর্টেগা। এডি এনকেতিয়া অল্পের নিজের শট গোলে রাখতে পারেননি।

প্রথমার্ধে সুযোগ কাজে না লাগানোর খেসারত দিতে আর্সেনালকে। দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসে। সেই ফিরতি বলই পায়ে পান জ্যাক গ্রিলিশ। তাঁর পাস থেকেই অ্যাকে দুরন্ত শটে ম্যাচের একমাত্র গোলটি করেন।

আরও পড়ুন: টমি পলকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget