এক্সপ্লোর

Kolkata Derby: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের জয় উৎসর্গ করলেন সবুজ মেরুন কোচ

ATKMB vs EB: প্রথমার্ধ গোলশূন্য় থাকার পর, দ্বিতীয়ার্ধে হুগো বুমোস এবং মনবীর সিংহের গোলে ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে হারায় এটিকে মোহনবাগান। এই নিয়ে টানা সাতটি ডার্বি জিতল সবুজ মেরুন।

কলকাতা: আইএসএলে (ISL 2022-23) ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা অব্য়াহত রাখল এটিকে মোহনবাগান (ATK MB vs EB)। শনিবার প্রথমবার সমর্থকদের সামনে কলকাতায় মুখোমুখি হয়েছিল লাল হলুদ ও সবুজ মেরুন। বিগত চার ম্যাচের মতো এবারও ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। খেলার স্কোর, এটিকে মোহনবাগানের পক্ষে ২-০। সবুজ মেরুনের হয়ে হুগো বুমোস ও মনবীর সিংহ গোল দুইটি করেন।

সমর্থকদের জয় উৎসর্গ

শনিবার গ্যালারিভর্তি দর্শকের সামনে আইএসএলে প্রথম কলকাতা ডার্বি যে খেলোয়াড়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা প্রথম গোলের পর বুমোসের ছুটে গিয়ে সমর্থকদের সঙ্গে সেলিব্রেশনই বুঝিয়ে দেন। বড় ম্যাচে দুর্দান্ত জয় নিঃসন্দেহে ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়টা সমর্থকদেরই উৎসর্গ করলেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা সবাই পেশাদার। আমরা এই জয়ে নিঃসন্দেহে খুবই খুশি। তবে এই নিয়ে বেশি চিন্তাভাবনা করার মানে হয় না। আজকের জয়টা সমর্থকদের জন্য ছিল। আমাদের লক্ষ্য পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। তিন ম্যাচ আগে টুর্নামেন্টের শুরুতে আমরা সবথেকে খারাপ দল ছিলাম না, আর এই জয়ের পর সবথেকে ভাল দলও হয়ে যায়নি। তাই আমাদের আরও উন্নতি করে যেতে হবে। রবিবার থেকে আমরা মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দেব।'

ক্লিন শিটের গুরুত্ব নেই

দলের জয় সত্ত্বেও ফেরান্দোর মতে এটিকে মোহনবাগান খেলোয়াড়দের বিশেষ করে মানসিকভাবে এখনও অনেকটা উন্নতি করতে হবে। তবে দল তাঁর পছন্জমতো খেলার ধরনের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে বলেও মেনে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ ক্লেটনের হ্যাটট্রিক করার কথা বলেছিলেন। তবে ম্য়াচে হ্যাটট্রিক তো দূর, ইস্টবেঙ্গল ফরোয়ার্ডদের একবারও নিজেদের রক্ষণই ভাঙতে দেয়নি সবুজ মেরুন। ক্লিন শিট রাখলেও অবশ্য ফেরান্দোর সেই বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই। 'ক্লিন শিটের আলাদা কোনও গুরুত্ব নেই। আমার কাছে তিন পয়েন্টটাই আসল। মরসুম শেষে দলের কয়টা ক্লিনশিট আছে, তা দেখা হয় না। দেখা হয় কত পয়েন্ট আছে। তাই আমাদের কাছে তিন পয়েন্টের গুরুত্বটাই সবার আগে।' দাবি ফেরান্দোর।

আরও পড়ুন: ডার্বি দেখতে এসে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সমর্থকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget