এক্সপ্লোর

ISl 2022: ডার্বি দেখতে এসে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সমর্থকের

ISl 2022, Atk Mohunbagan vs Emami East Bengal: এর আগে ডুরান্ড সহ মোট শেষ ৬টি ডার্বিতে জয় ছিনিয়ে নিয়েছিল সবুজ মেরুন বাহিনী। এবার সংখ্যাটা আরও বাড়িয়ে নিল তারা।

কলকাতা: ডার্বি দেখতে গিয়ে মৃত্যু ইস্টবেঙ্গল সমর্থকের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু লাল হলুদ সমর্থকের। জানা গিয়েছে, সেই সমর্থকের নাম জয়শঙ্কর সাহা। বয়স হয়েছিল ৩৭ বছর। মাঠ থেকেই দ্রুত তাঁকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তাররা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিন ম্যাচের প্রথম থেকে অবশ্য ইমামি ইস্টবেঙ্গল বারবার আক্রমণে তেজ বাড়াচ্ছিল। বাদিক থেকে দোহার্তির উঠে আসা সবুজ মেরুন বাহিনীর চিন্তা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সবুজ মেরুনের ডিফেন্সে প্রীতম, শুভাশিসরা ছিলেন বরাবর সজাগ। প্রথমার্ধে অনেকগুলো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই পাল্টা বেগ দেন কাউকো, বুমৌসরা। একের পর এক আক্রমণ শানাতে থাকেন তাঁরা লাল হলুদের বক্সে। খেলার ৫৬ মিনিটের মাথায় হুগো বুমৌসের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। লাল হলুদের ডিফেন্সকে বোকা বানিয়ে বলে সজোরে শট মারেন বুমৌস। লাল হলুদের গোলকিপার কমলজিৎ সিংহ বলের গতির কাছে হার মেনে যান। হাত দিয়ে বল আটকানোর চেষ্টা করলেও তা পারেননি ইস্টবেঙ্গল গোলকিপার।  ইস্টবেঙ্গল যদিও বা চেষ্টা করছিল দ্রুত গোলশোধ করার। কিন্তু ৬৫ মিনিটের মাথায় ফের গোল এটিকে মোহনবাগানের। এবার বল জালে জড়ান মনবীর সিংহ। ২ গোলে পিছিয়ে থেকে আর ম্যাচে ফিরতে পারেনি স্টিফেন কনস্টানটাইনের দল।

উল্লেখ্য়, আইএসএলে প্রথমবার কলকাতায় আয়োজিত হল ডার্বি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচটি। বিগত দুই মরসুমে আইএসএলে কলকাতা ডার্বি খেলা হলেও, তা ঘরের থেকে অনেকটাই দূরে, গোয়ায়া ফাঁকা গ্যালারিতে আয়োজিত হয়েছিল। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই মাঠে ফিরেছেন দর্শকরা। আগের মতোই নিজেদের শহরে নিজেদের মাঠে ম্যাচ খেলছে দলগুলিও।

প্রথমবার আইএসএলে কলকাতায় দর্শকদের সামনে মুখোমুখি হবে দুই কলকাতা জায়ান্ট। এই ম্যাচ ঘিরে তাই স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে। লাল হলুদ ও সবুজ মেরুন, উভয় দলই নিজেদের গত ম্যাচে জয় পেয়ে ভাল ফর্মে রয়েছে। শনিবার তাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিলই। অবশ্য পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছিল। আইএসএলে চারটি বড় ম্যাচের প্রত্যেকটিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। হতাশাই হাতে লেগেছে ইস্টবেঙ্গলের। এবারও তার ব্যতিক্রম হল না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget