এক্সপ্লোর

ISL 2022-23: জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান মুখোমুখি কেরল ব্লাস্টার্সের, কখন, কোথায় দেখবেন ম্যাচটি?

ATK MB: আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। আজ মরসুমের প্রথম তিন পয়েন্ট ঘরে তোলার আশায় মাঠে নামবে জুয়ান ফেরান্দোর দল।

কোচি: আইএসএলে (ISL 2022-23) নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়িনের বিপক্ষে ১-২ গোলে পরাজিত হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ রবিবার, ১৬ অক্টোবর সেই হতাশা পিছনে ফেলে জয়ের লক্ষ্যে নিজেদের আইএসএস মরসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সবুজ মেরুন। প্রতিপক্ষ গতবারের রানার্স আপ দল কেরল ব্লাস্টার্স (ATKMB vs KBFC)। লাল হলুদের বিরুদ্ধে জয় দিয়ে নিজেদের মরসুম শুরু করেছিল কেরল। কলকাতার আরেক দলের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাঠে নামবে তারা।

কবে আয়োজিত হবে এটিকে মোহনবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচ?

রবিবার, ১৬ অক্টোবর আয়োজিত হবে এই ম্যাচটি।

কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচটি?

কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে।

কোন চ্যানেলে খেলা দেখবেন?                                                                                                               

এটিকে মোহনবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।                                                                                

মোবাইলে কোথায় দেখা যাবে?                                                                                                                          

সবুজ মেরুনের এই ম্যাচটি মোবাইলে হটস্টার অ্যাপেও দেখা যাবে।                                                                 

ক'টা থেকে শুরু ম্যাচ? 

এটিকে মোহবাগান-কেরল ব্লাস্টার্সের ম্যাচটি সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হবে।

আত্মবিশ্বাসী সবুজ মেরুন কোচ

প্রথম ম্যাচে হারলেও, দলের খেলোয়াড়রা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে, আশা রাখছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, '(প্রথম ম্যাচ হারায়) আমি হতাশ ঠিকই। তবে এটাই ফুটবল এবং এটাই জীবন। যখন আমরা জিতি বা হারি, তখন স্টাফদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হার-জিতের কারণ। আমরা হারি, কারণ, প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু ছোটখাটো ব্যাপারে আমরা ভুল করি। ফুটবলে কৌশল ও টেকনিক গুরুত্বপূর্ণ ব্যাপার হলেও খেলোয়াড়দের আবেগও কম গুরুত্বপূর্ণ নয়। তারা মানসিক চাপে থাকলে বা ভয়ে ভয়ে খেললে দল হেরে যেতে পারে। তবে আবারও বলছি। এই দলের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। এরা ক্রমশ উন্নতি করবে। এদের যথেষ্ট প্রতিভা রয়েছে। প্রত্যেকেই খুব ভাল খেলোয়াড়। আমরা যদি মন দিয়ে নিজেদের কাজ করে যেতে পারি , তা হলে সাফল্য একশো শতাংশ আসবে। আমাদের জীবনও একই নিয়মে চলে।'

আরও পড়ুন: ''জবাব দিতেই প্রেসিডেন্ট পদে লড়ব'', সিএবিতে ঘোষণা সৌরভের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget