এক্সপ্লোর

দ্বিতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দে কলকাতা

কোচি: প্রথমবারের ফাইনালের পুনরাবৃত্তি। ফের কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হল অ্যাটলেটিকো দে কলকাতা। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেল কলকাতা। এবারও সচিন তেন্ডুলকরকে টেক্কা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচে কয়েকটি পরিবর্তন করে দু দল। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ইয়ান হিউমকে না খেলালেও, এদিন তাঁকে শুরু থেকেই নামিয়ে দেন কলকাতার কোচ মলিনা। অন্যদিকে, সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে টাইব্রেকারে কেরালা ব্লাস্টার্সকে জেতানোর পরেও ফাইনালে সুযোগ পাননি অভিজ্ঞ গোলকিপার সন্দীপ নন্দী। খেলার শুরু থেকেই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল। ৩৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে কেরালাকে এগিয়ে দেন মহম্মদ রফি। ৪৪ মিনিটে একইভাবে কর্নার থেকে হেডে গোল করে খেলায় সমতা ফেরান কলকাতার সেরেনো। প্রথমার্ধের খেলা ১-১ অবস্থায় শেষ হয়। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও লড়াই চালাতে থাকেন মেহতাব-হিউমরা। কিন্তু এই অর্ধে কোনও দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।  লালরিন্দিকা রালতে বারবার বিপজ্জনক হয়ে উঠছিলেন। গোলের জন্য ছটফট করছিলেন হিউম, বোরহা ফার্নান্ডেজরা। কিন্তু তাতেও অতিরিক্ত সময়ে গোলের দরজা খোলেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত করল কলকাতা। নায়ক হলেন গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলা গোলকিপার দেবজিৎ মজুমদার এবং টাইব্রেকারে শেষ শটে গোল করা জুয়েল রাজা। এই ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনার ছবি দেখল কেরল। দর্শকদের চাপ সামাল দিতে বিকেল তিনটেতেই খুলে দেওয়া হয় গেট। মাত্র ১৫ মিনিটের মধ্যেই গ্যালারির ৬০ শতাংশ আসন ভর্তি হয়ে যায়। বাকি আসন ভর্তি হতেও বেশি সময় লাগেনি। ফুটবলপ্রেমীদের কথা ভেবে একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেও বহু মানুষ জড়ো হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
FIFA World Cup 2026: ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget