এক্সপ্লোর

National Javelin Throw Day: নীরজকে সম্মান, ঐতিহাসিক ৭ অগাস্ট হচ্ছে 'জ্যাভলিন থ্রো ডে'

Neeraj Chopra: দেশের আরও অনেক খুদেরা যাতে জ্যাভলিন থ্রোতে উৎসাহী হয় তাই এমন ভাবনা

নয়াদিল্লি : ঐতিহাসিক ৭ অগাস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ পদক্ষেপ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই)। 'জ্যাভলিন থ্রো ডে' হিসেবে ৭ অগাস্টকে ভারতে পালনের সিদ্ধান্ত জানানো হল তাদের তরফে। নীরজ চোপড়ার কীর্তিকে এভাবেই সম্মান জানানোর রাস্তা বের করল তারা। ওইদিনই টোকিও অলিম্পিক্সের মঞ্চে ভারতকে ঐতিহাসিক সোনার পদক জিতিয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ। অলিম্পিক্সের অ্যাথলেটিক্সের ইভেন্টে এই প্রথম নীরজের হাত ধরে সোনা এসেছে ভারতের ঝুলিতে।

নীরজের নজির দেখে দেশের আরও অনেক খুদেরা যাতে জ্যাভলিন থ্রোতে উৎসাহী হয় তাই এমন ভাবনা বলে জানানো হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) পক্ষ থেকে। সংস্থার প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত বানোট এদিন নীরজের উপস্থিতিতে যে ঘোষণা করেন। রাজধানীতে দেশের সোনার ছেলেকে সম্মান জানাতে মঙ্গলবার বিশেষ এক সংবর্ধনা সভার আয়োজন করেছিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)।

যে মঞ্চে তাঁর জীবনে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) অবদান জানাতে গিয়ে বেশ কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন নীরজ। অলিম্পিক্সের মঞ্চে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতা নীরজ তাঁর কেরিয়ারের মোড় ঘোরানোর জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) ভূমিকা নিয়ে বলতে গিয়ে জানান, '২০১৫ কেরল ন্যাশনালসে পঞ্চম হওয়ার পরও জাতীয় ক্যাম্পে সুযোগ পাওয়াই কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। জাতীয় ক্যাম্পে দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের সঙ্গে একসঙ্গে অনুশীলন। সেরা কোচেদের সান্নিধ্য ও প্রয়োজনীয় ডায়েট পাওয়ার জেরে অ্যাথলিট হিসেবে নিজেকে আরও উন্নত করে তুলতে সক্ষম হই।'

অলিম্পিক্সের সাফল্যের জেরে আবেগ, ভালোবাসা ও সংবর্ধনা ভাসলেও তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে এখনই নিজের পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন ভারতের সোনার ছেলে। আগামী বছর মার্কিন মুলুকে আয়োজিত হতে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা হওয়াই লক্ষ্য নীরজের। পাশাপাশি হরিয়ানার ছেলের সাফ কথা, 'এশিয়ান গেমস, কমনওয়েলথ এবং অলিম্পিক্সেও ফের সোনা জিততে চাই।' মাত্র ২৩ বছর বয়সে প্রথম অলিম্পিক্সে নেমেই সোনালি কীর্তি গড়া নীরজের হাতে যথেষ্ট সময় রয়েছে সাফল্যের আরও নতুন নজির গড়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget