এক্সপ্লোর

অস্ট্রেলিয়া টিম বাসে হামলা: আটক ২, নিন্দা সোনোয়ালের

গুয়াহাটি: অস্ট্রেলিয়ার টিম বাসের ওপর হামলার ঘটনায় ২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলার তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচ ছিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। খেলায় ভারতকে ৮ উইকেটে হারিয়ে যখন অজি দল হোটেলে ফিরছিল, সেই সময় তাদের বাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।

এই হামলায় বাসের একটি জানলার কাচ ভেঙে যায়। সৌভাগ্যক্রমে, ওউ জানলা-সংলগ্ন আসনে কোনও ক্রিকেটার বা স্টাফ ছিলেন না। আসনটি ফাঁকা থাকায় কোনও বড় ক্ষতি হয়নি।

যদিও, এই ঘটনায় অজি টিমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই টুইটারে ভাঙা কাচের ছবি পোস্ট করেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ক্রিকেটাররা ভয় পেয়েছে।

https://twitter.com/AaronFinch5/status/917813800866164736

এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। টুইটারে তিনি লেখেন, ভীষণই দু্র্ভাগ্যজনক ঘটনা। একটা দুর্দান্ত ম্যাচের পর গুয়াহাটির ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই হামলা করা হয়েছে।

https://twitter.com/sarbanandsonwal/status/917982238746337281 https://twitter.com/sarbanandsonwal/status/917983095709724672 https://twitter.com/sarbanandsonwal/status/917984393238597632

হামলার জন্য ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। বলেন, আমারা ক্ষমা চাইছি। অসমের মানুষ এধরনের ব্যবহার সমর্থন করেন না। আমরা দোষীদের শাস্তি দেব। তিনি যোগ করেন, তদন্ত পুরোদমে চলছে। পুলিশ ২ জনকে আটক করেছে।

https://twitter.com/sarbanandsonwal/status/917982401359437826 https://twitter.com/sarbanandsonwal/status/917982643416903680

ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। বলেন, বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথর ছোঁড়ার ঘটনাকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করে টুইটারে তিনি লেখেন, এটা এই ঘটনা ভারতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতিফলন নয়।

https://twitter.com/Ra_THORe/status/917969033399595009 https://twitter.com/Ra_THORe/status/917969111753293830

সেরা শিরোনাম

PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ Live: ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট রাহুল, অর্ধশতরান ক্যাপ্টেন গিলের, লিড নিল ভারত
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget