এক্সপ্লোর

ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ৪ সেমিফাইনালিস্ট বেছে নিলেন অ্যাডাম গিলক্রিস্ট

Gilchrist On ODI WC 2023: গত বিশ্বকাপে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাঁদের।

আমদাবাদ: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023)। প্রতিটি দলই নিজেদের স্কোয়াড প্রায় ঘোষণা করে দিয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। গত বিশ্বকাপে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল তাঁদের। তবে আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল। ক্রিকেট বিশেষজ্ঞরা অনেকেই ভারতকেই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করছেন এবার। প্রাক্তন অজি তারকা ক্রিকেটার অ্য়াডাম গিলক্রিস্ট আসন্ন বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ৪ সেমিফাইনালিস্ট বেছে নিলেন এবার। 

নিজে ১৯৯৯, ২০০৩, ২০০৭ তিনটি বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার জার্সিতে। বিশ্বকাপের আগে আমদাবাদে এক প্রমোশনাল ইভেন্টে এসে গিলক্রিস্ট বলেন, ''এবারের বিশ্বকাপে অসাধারণ কিছু ম্য়াচের সাক্ষী থাকতে চলেছি আমরা। ভারত নিজেদের দেশের মাটিতে খেলতে। চেনা পরিবেশ, চেনা সমর্থকদের সমর্থন পাবে সবসময়। আমার মনে হয় এবারের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল খেলবে। অন্য় দুটো দল আমার মনে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া হতে পারে।''

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। গিলি বলছেন, ''দক্ষিণ আফ্রিকা সফর থেকে অনেক শিক্ষা নিয়ে এবার ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ম্যাচগুলো কিছুটা প্রস্তুতি হিসেবে দেখছে অজি শিবির। মোটামুটি পূর্ণ শক্তির দলই নামাবে হয়ত অজি শিবির। আমার কাছে এই চারটে দলই হয়ত শেষ চারে খেলবে।'' ভারতের মাটিতে বিশ্বকাপে অ্যাডাম জাম্পা বড় ভূমিকা নিতে পারে বলে মনে করেন গিলি। তিনি বলছেন, ''দক্ষিণ আফ্রিকায় জাম্পা খুব একটা প্রভাব তৈরি করতে পারেনি। কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপ। এখানকার পরিবেশ একদমই আলাদা। আর আমরা জানি জাম্পা কতটা বিশ্বমানের স্পিনার। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ও নিজের জাত চিনিয়েছে, এবার ৫০ ওভারের বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার পালা।''

এদিকে, আসন্ন বিশ্বকাপের জন্য গতকাল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সদ্যই গত বারের রানার্স আপ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩-১ সিরিজ জিতেছে ইংল্যান্ড। সেই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই ১৫ সদস্যের দলে কিছু রদবদল করা হয়েছে। প্রাথমিক দলে না থাকলেও বিশ্বকাপের দলে শেষমেশ জায়গা করে নিয়েছেন তরুণ ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক। বাদ পড়েছেন অভিজ্ঞ ইংল্যান্ড ওপেনার জেসন রয়। মূল দলে সুযোগ পাননি তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চারও। তবে তিনি ভারতে দলের সঙ্গেই আসবেন রিজার্ভ খেলোয়াড় হিসাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget