এক্সপ্লোর

T Natarajan: নেট বোলার হিসেবে দলে এসে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স, নটরাজনের প্রশংসায় ওয়ার্নার

Virat Kohli, Hardik Pandya also hailed T Natarajan. | এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন নটরাজন।

সিডনি: এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের আবিষ্কার বাঁ হাতি পেসার টি নটরাজন। তিনি টি-২০ সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেয়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ৬ উইকেট নিয়ে তিনিই এই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী। একদিনের সিরিজ হারলেও, টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন নটরাজন। তিনি আইপিএল-এও ভাল পারফরম্যান্স দেখান। এবার আন্তর্জাতিক স্তরেও ভাল পারফরম্যান্স দেখানোয় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থর উদ্দেশে ওয়ার্নার লিখেছেন, ‘হারি, জিতি বা ড্র হোক, আমরা সবসময় মাঠে ও মাঠের বাইরে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সিরিজ হারলেও, আমি এই ছেলেটার জন্য খুব খুশি। ও খুব ভাল খেলে। ও খেলা খুব ভালবাসে। নেট বোলার হিসেবে বিদেশ সফরে দলের সঙ্গে আসার পর ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক বা টি-২০ আন্তর্জাতিকে অভিষেক হওয়া বড় কৃতিত্ব।’
নটরাজনের এবারের অস্ট্রেলিয়া সফরে অভিষেক হওয়ার কথা ছিল না। তাঁকে নেট বোলার হিসেবে ভারতীয় দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকজন বোলার চোট পাওয়ায় একদিনের আন্তর্জাতিক ও টি-২০ আন্তর্জাতিকে অভিষেক হয় তাঁর। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি সবাইকে চমকে দিয়েছেন। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে তিনি ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের অন্যান্য বোলাররা প্রচুর রান দিলেও, নটরাজন ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নেন। তৃতীয় টি-২০ ম্যাচে তিনি একটি উইকেট নেন। ভারতীয় দল অবশ্য এই ম্যাচে হেরে যায়। সিরিজের ফল হয় ২-১। ওয়ার্নারের পাশাপাশি নটরাজনের প্রশংসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। তিনি বলেছেন, ‘(মহম্মদ) শামি ও (জসপ্রীত) বুমরাহর অনুপস্থিতিতে নটরাজন চাপের মুখে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আন্তর্জাতিক স্তরে প্রথমবার খেলতে নেমেই ও নিজের পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছে। ও জানে কী করবে। ও প্রচণ্ড পরিশ্রমও করে। তাছাড়া ও অত্যন্ত বিনয়ী। ওকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। আশা করি ও আরও ভাল পারফরম্যান্স দেখাবে। একজন ভালমানের বাঁ হাতি পেসার যে কোনও দলের জন্য সম্পদ। পরের বছরের বিশ্বকাপে ও ভারতীয় দলের বড় ভরসা হয়ে উঠতে পারে।’ ট্যুইট করে নটরাজনের প্রশংসা করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। তিনি লিখেছেন, তাঁর কাছে এই সিরিজের সেরা খেলোয়াড় নটরাজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget