এক্সপ্লোর

Australian Open: ফের অজ়িভূমে রোহনের দাপট, অস্ট্রেলিয়ান ওপেন মিক্সেড ডাবলসের কোয়ার্টার ফাইনালে বোপান্না

Rohan Bopanna: এবার মিক্সড ডাবলসে চিনের জ্যাং শুয়াইকে সঙ্গে নিয়ে শেষ আটে পৌঁছে গেলেন ভারতীয় তারকা।

মেলবোর্ন: অজ়িভূমে ইন্দো-চাইনিজ় জুটির দাপট। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনালে রোহন বোপান্না (Rohan Bopanna)। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2025) ডাবলসে নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেই বিশ্বব়্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে উঠে এসেছিলেন বোপান্না। এবার মিক্সড ডাবলসে চিনের জ্যাং শুয়াইকে সঙ্গে নিয়ে শেষ আটে পৌঁছে গেলেন ভারতীয় তারকা। রবিবার মাঠে নামতেই হয়নি বোপান্নাদের। দ্বিতীয় রাউন্ডে ওয়াকওভার পেয়েই তাঁরা শেষ আটে পৌঁছে গেলেন।

জ্যাং ও রোহনের জুটি টুর্নামেন্টের শেষ চারে নামার লক্ষ্যে অজ়ি জুটি অলিভিয়া গাডেস্কি ও জন পিয়ার্স বনাম হাঙ্গেরির টিমিয়া বাবোস ও এল সালভাদোরের মার্সেলো আরেভালো জুটির মধ্যেকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবেন। এর আগে রোহনরা প্রথম রাউন্ডের ম্যাচে ইভান ডডিচ ও ক্রিস্টিনার জুটিকে দাপুটে মেজাজে ৬-৪, ৬-৪ স্কোরলাইনে পরাজিত করেন।

তবে মিক্সড ডাবলসে ভাল পারফর্ম করলেও ডাবলসে বোপান্না হতাশাজনকভাবে প্রথম রাউন্ডেই ছিটকে যান। কলম্বিয়ান নিকোলাস ব্যারিয়েনটোসকে সঙ্গে নিয়ে নেমেছিলেন ভারতীয় তারকা। তবে ৭-৫, ৭-৬ (৫) স্কোরলাইনে হেরে তাঁর ডাবলসের সফর শেষ হয়ে যায়। তবে এবার আশা মিক্সড ডাবলসে। পয়মন্ত অজ়িভূমে নাগাড়ে দ্বিতীয় বছর বোপান্নার স্ল্যাম জয় করতে পারেন কি না, সেইদিকেই নজর।

স্ল্যামের মঞ্চে ভালবাসার প্রকাশ

তিনবারের গ্র্যান্ডস্লাম ফাইনালিস্ট। বিশ্বের ৬ নম্বর টেনিস তারকা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও দুর্দান্ত শুরু করেছেন। কিন্তু গ্র্যান্ডস্লামের মঞ্চেই নিজের বান্ধবীকে ভালবাসা নিবেদন করতে গিয়েই নাকি নার্ভাস হয়ে পড়েছিলেন ক্যাসপার রুড। নরওয়ের এই ২৬ বছর বয়সি টেনিস তারকা এবারের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে স্প্যানিশ তারকা জাউমে মুনারকে ৬-৩, ১-৬, ৭-৫, ৬-২ ব্যবধানে হারিয়ে দিয়ে অভিযান শুরু করেছেন।ম্য়াচ দেখতে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন ক্যাসপার রুডের দীর্ঘদিনের বান্ধবী মারিয়া গাল্লিগানি। গত নভেম্বরেই বাগদান সেরেছিলেন ক্যাসপার ও মারিয়া। রুডকে অস্ট্রেলিয়ান ওপেনের সঞ্চালক প্রশ্ন করেছিলেন যে নাদালের বিরুদ্ধে ফরাসি ওপেনের ফাইনালে খেলা নাকি নিজের বান্ধবীকে বিয়ের জন্য অনুমতি চাওয়া, কোনটা বেশি কঠিন। তখনই কিছুটা চাপে পড়ে যান নরওয়ের এই তারকা টেনিস প্লেয়ার।

রড লেভার এরিনায় ক্যাসপার বলেন, ''হাঁটু গেড়ে যখন মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তখন আমার মধ্যে সব উথালপাথাল হচ্ছিল। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছি।''

এরপরই ক্যাসপার আরও বলেন, ''আমি রাফার বিরুদ্ধে ফাইনালে খেলার অভিজ্ঞতার কথা কোনওদিনও ভুলব না। কিন্তু মারিয়াকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেই মুহূর্তটাও আমার কাছে ভীষণ স্মরণীয়।'' ক্যাসপার আরও বলেন, ''আমি এবারও ম্য়াচের আগে কিছুটা চিন্তায় ছিলাম। কোনও টুর্নামেন্টে নিজের প্রথম ম্য়াচ আমি রবিবার খেলিনি। এবারই প্রথমবার রবিবার খেলতে নেমে জয় ছিনিয়ে নিয়েছি।''

আরও পড়ুন: 'আমায় বিষ দেওয়া হয়েছিল', অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ২০২২ সালের ঘটনা নিয়ে বিস্ফোরক জকোভিচ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget