এক্সপ্লোর

Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া-রাজীব জুটি

Australian Open 2022: এ বছরই অবসর নিচ্ছেন ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা (sania mirza)। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন তিনি।

মেলবোর্ন: অবসরের কথা ঘোষণা করে দিলও এখনও যে টেনিস ব্যাটের ধার কমেনি তা বোঝাচ্ছেন সানিয়া মির্জা। মিক্সড ডাবলসে রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে এবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় টেনিস সুন্দরী। মহিলাদের ডাবলসে প্রথম ম্যাচেই হেরে অবসরের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু মিক্সড ডাবলসে আমেরিকার রাজীব রামের সঙ্গে জুটিতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন সানিয়া। রবিবার রড লেভার এরিনায় প্রায় ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াই শেষে এলিনা পেরেজ ও মেটিউ মিডলকুপ জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেন সানিয়ারা। ইন্দো-আমেরিকান জুটির পক্ষে খেলার ফল ৭-৬ (৮/৬), ৬-৪। 

এর আগে মিক্সড ডাবলসে প্রথম রাউন্ডে সার্বিয়ান জুটি নিকোলা কাকিচ ও অ্যালেকজান্ডার ক্রুনিকের বিরুদ্ধে জয় হাসিল করে নিয়েছিলেন সানিয়ারা। সানিয়া-রাজীব জুটির পক্ষে খেলার ফল ছিল ৬-৩,৭-৬ (৩)।

উল্লেখ্য, এ বছরই অবসর নিচ্ছেন ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের টেনিস আইকন।

সানিয়া বলেছেন, ‘এই মরসুমই আমার কেরিয়ারের শেষ বছর। এরপর আমি অবসর নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিষয়টি এত সহজ নয় যে আমি আর খেলব না। আমার চোট সারাতে অনেক বেশি সময় লাগছে। আমার তিন বছরের ছেলেকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়িয়ে ওকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার শরীর আর আগের মতো চলছে না। আজ আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি না সেই কারণেই আমরা হেরে গিয়েছি, তবে আমার বয়স বাড়ছে। ফলে চোট সারাতে সময় লাগছে। তাছাড়া আর সেভাবে মোটিভেশন পাচ্ছি না। আগের মতো প্রাণশক্তিও আর নেই। আমি বরাবরই বলে এসেছি, যতদিন খেলা উপভোগ করব, ততদিনই খেলে যাব। এখন মনে হচ্ছে আর সেভাবে খেলা উপভোগ করতে পারছি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget