এক্সপ্লোর

IND vs AUS: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন তারকা ত্রয়ী

IND vs AUS T20: ২০ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারকেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

মেলবোর্ন: ২০ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া (Ind vs Aus T20 series)। সেই সিরিজের জন্য দলও ঘোষণা করে দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। তবে দলের তিন তারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হবে অজিদের। মিচেল স্টার্ক (Mitchell Starc), মার্কাস স্টোইনিস ও মিচেল মার্শ, তিন অজিই ভারতের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না। 

চোট গুরুতর নয়

হাঁটুর চোটে ভুগছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শের গোড়ালির চোট আর স্টোইনিসের পেশিতে চোট রয়েছে। এই চোটগুলির জেরেই তিন তারকা খেলতে পারছেন না। মার্শ জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং স্টোইনিস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে চোট পান। তবে স্টার্কের চোট একেবারে শেষ মুহূর্তে ধরা পড়ে। বুধবার এক স্ক্যানের পরেই স্টার্কের চোট সামনে আসে। খবর অনুযায়ী কোনও তারকার চোটই খুব একটা গুরুতর নয়। তবে পরের মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে চোট বাড়তে পারে। সেই জন্যই কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অজি বোর্ড। তাই এই তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

 

দুর্বল হল অজি দল 

এই ত্রয়ীর না থাকা অস্ট্রেলিয়ান দলকে আরও দুর্বল করে দিল। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার আগেই পরিবারের সঙ্গে সময় কাটাতে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর পাশাপাশি এই তিন অভিজ্ঞ তারকার না থাকাটা যে দলকে কিছুটা হলেও দুর্বল করে দিল, তা বলাই বাহুল্য। তারকা ত্রয়ীর বদলে এই সিরিজের জন্য অজি দলে সুযোগ পেলেন ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস ও সন অ্যাবট।

ভারত-অস্ট্রেলিয়া মোহালিতে ২০ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। ২৩ সেপ্টেম্বর নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি, শেষ টি-টোয়েন্টি হায়দরাবাদে ২৫ সেপ্টেম্বর। ভারতের বিরুদ্ধে সিরিজের পর বিশ্বকাপের পূর্বে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: ''রোহিত, রাহুলের ব্যাট না চললে বিশ্বকাপেও ভুগবে ভারত'', কে বলছেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget