এক্সপ্লোর

ধোনিকে সরানো অসম্মানজনক, পুনে সুপারজায়েন্টসকে তোপ আজহারের

নয়াদিল্লি: আইপিএল নিলামের আগের দিন আচমকাই রাইজিং পুনে সুপারজায়েন্টসের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে। ধোনির প্রতি পুনে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের এই আচরণে ক্ষোভে ফুঁসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। যেভাবে ক্যাপ্টেন কুলকে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হল তা ‘থার্ড রেটের ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন আজহার। আজহার তাঁর ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত যেভাবে কার্যকর করা হল তা খুবই নিকৃষ্টভাবে এবং অসম্মানজনকভাবে করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের রত্ন ধোনি। গত ৮-৯ বছরে অধিনায়ক হিসেবে তিনি প্রায় সব ধরনের সাফল্যই অর্জন করেছেন। ফ্র্যাঞ্চাইজি বলতেই পারে যে, নিজেদের অর্থে তাঁর দল চালান। কিন্তু  তা বলে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলার আগে ধোনির স্ট্যাচার ও গ্রহণযোগ্যতা তারা মাথায়  রাখবে না? ধোনিকে সম্মানজনকভাবে সরে দাঁড়ানোর সুযোগটুকুও দেবে না?’ উল্লেখ্য, দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে সরিয়ে পুনে স্টিভ স্মিথকে অধিনায়ক করেছে। ধোনি ইতিমধ্যেই জাতীয় টেস্ট ও একদিনের দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। পুনের সিদ্ধান্তে আইপিএলেও এবার ক্যাপ্টেন্স ক্যাপ হারালেন ধোনি। আইপিএলে গতবারই প্রথম অংশ নিয়েছিল পুনে। গতবার সপ্তমস্থানে শেষ করে দল। আজহার মনে করেন, এই ব্যর্থতার সমস্ত দায়টা ধোনির ঘাড়ে চাপিয়ে দেওয়াটা একেবারেই সমীচিন নয়। প্রাক্তন স্টাইলিশ ব্যাটসম্যানের প্রশ্ন, দল যদি ভালো না খেলে তাহলে অধিনায়কের কী করার আছে? আজহার আরও বলেছেন, ‘ধোনি যদি উপযুক্ত অধিনায়ক না-ই হয়ে থাকেন, তাহলে তিনি ( চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়ে) দুবার আইপিএল চ্যাম্পিয়ন হলেন কী করে? কর্পোরেট বোর্ড রুমের মাধ্যমে ধোনির মতো ভারতের ক্রীড়াক্ষেত্রে কিংবদন্তীর মর্যাদাহানির ঘটনা খুবই নিচু মানসিকতার পরিচয়’। ধোনিকে সরানোর সিদ্ধান্তর থেকেও আজহার ক্ষুব্ধ যেভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হল। তিনি বলেছেন, এক্ষেত্রে ধোনির কাছে গিয়ে তাঁকে নিজে থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। আজহারের তোপ, ব্যবসায়ীর মতো চিন্তাভাবনা থাকলে তো আর ক্রীড়াবিদদের কথা ভাবা হয় না। বিসিসিআই-এর বিষয়টি দেখা উচিত বলেও মন্তব্য করেছেন আজহার।

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget