এক্সপ্লোর

আজহারউদ্দিনের জন্যই হয়তো গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি বসাতে গিয়েছিলেন ইউনিস খান, দাবি রশিদ লতিফের

ইউনিসের সঙ্গে তাঁর বচসা প্রসঙ্গে একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে ফ্লাওয়ার বিস্তারিত কিছু বলতে না চাইলেও, ঘটনাটির কথা স্বীকার করেন। তিনি এ-ও বলেন, পাকিস্তানের তৎকালীন কোচ মিকি আর্থার ইউনিসকে আটকান।

নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের সঙ্গে প্রাক্তন ক্রিকেটার ইউনিস খানের সম্পর্কের অবনতির জন্য দায়ী ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন! তাঁর জন্যই ফ্লাওয়ারের গলায় ছুরি বসাতে গিয়েছিলেন ইউনিস। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। ইউটিউবে একটি চ্যাট শোয়ে লতিফ বলেছেন, ‘ড্রেসিংরুমে কী হয়েছিল আমরা জানি না। আজহারউদ্দিনই হয়তো এই ঘটনার কারণ হয়ে থাকতে পারেন। ২০১৬ সালে ওভালে দ্বিশতরান করার পর ফ্লাওয়ারের নামই উল্লেখ করেনি ইউনিস। ও ব্যাটিংয়ে উন্নতির কৃতিত্ব দেয় আজহারকে। ও বলে, ব্যাটিং নিয়ে সমস্যায় পড়ে আজহারউদ্দিনের দ্বারস্ত হয়েছিল। তিনি ওকে সাহায্য করেন। কোচের বদলে একজন খেলোয়াড় যদি অন্য কারও সাহায্য চায়, তাহলে সেটা বড় ঘটনা। পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিশ্চয়ই কিছু ভাল কাজ করেছিলেন ফ্লাওয়ার। তাঁর মাথায় নিশ্চয়ই আজহারউদ্দিনের বিষয়টি ছিল।’ ইউনিসের সঙ্গে তাঁর বচসা প্রসঙ্গে একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে ফ্লাওয়ার বিস্তারিত কিছু বলতে না চাইলেও, ঘটনাটির কথা স্বীকার করেন। তিনি এ-ও বলেন, পাকিস্তানের তৎকালীন কোচ মিকি আর্থার ইউনিসকে আটকান। এ বিষয়ে লতিফ বলেছেন, ‘আমি যদি কিছু বলি, তাহলে আমার কয়েকজন পরিচিত লোক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। তবে মিকি আর্থারের কোনও দোষ ছিল না। যে এই প্রশ্নগুলি তুলেছিল, সে এখনও পর্দার আড়ালে রয়েছে। তার দিকেই নজর দেওয়া উচিত। কোনও একটি সংস্থাও গোটা ঘটনার পিছনে থাকতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। ইউনিস যদি খ্যাতির জোরেই পদ পেত, তাহলে ও মিসবা-উল-হকের নেতৃত্বে ব্যাটিং কোচ হিসেবে কাজ করত না। ও অনেক বেশি প্রভাবশালী পদে বসত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget