এক্সপ্লোর

World Cup: বিশ্বকাপে জ্বলে উঠতে পারে বাবরের ব্যাট, মনে করছেন গম্ভীর

Gambhir On Babar: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। ২০১১ সালে বিশ্বকাপের আসর বসেছিল ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে এবার পুরো টুর্নামেন্টেরই আয়োজক দেশ ভারত।

নয়াদিল্লি: আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ (ICC World Cup 2023)। শেষবার উপমহাদেশের মাটিতে ২০১১ সালে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। সেবার ভারত জিতেছিল বিশ্বকাপে। এবারও ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্য়তম নায়ক গৌতম গম্ভীর (Goutam Gambhir ) মনে করেন যে পাকিস্তানের বাবর আজমের ব্যাট জ্বলে উঠতে পারে আসন্ন বিশ্বকাপে। 

এই মুহূর্তে ওয়ান ডে ক্রমতালিকায় পাকিস্তান ২ নম্বরে রয়েছে। অধিনায়ক হিসেবে দলের সাফল্যের অন্য়তম কারিগর বাবর। নিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। বিশ্বের প্রথমসারির ব্যাটারদের মধ্যে বাবরের নাম উল্লেখ করতেই হয়। তিন ফর্ম্যাটেই নিজের জাত চিনিয়েছেন তিনি। এশিয়া কাপে অবশ্য আহামরি পারফরম্যান্স করতে পারেননি পাক অধিনায়ক। গম্ভীর বলছেন, ''এবারে বিশ্বকাপে জ্বলে উঠতে পারে বাবর আজম। কিছু প্লেয়ারকে এই বিশ্বকাপে আমি নজরে রাখব। রোহিত শর্মা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্না রয়েছেন এই তালিকায়। জো রুট, কেন উইলিয়ামসনও রয়েছেন। তবে বাবরকে আমার সবার থেকে একটু আলাদাই লাগছে।''

ভারতকে বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে বলে মনে করেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার বলছেন, ''আমি বারবার বলব যে যদি ভারতকে বিশ্বকাপ জিততে হয়, তবে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছিলাম যখন তখন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারাতে হয়েছিল। ২০১১ সালেও অস্ট্রেলিয়াকে হারাতে হয়েছিল নক আউটে। এবারও অজিদের হারাতে হবে।''

২৯ সেপ্টেম্বর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা পাকিস্তানের। তার আগেই দুবাইয়ে দিন দু'য়েকের অনুশীলন শিবির করার কথা ছিল পাকিস্তানের। তবে তেমনটা হয়নি। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান দল গত সপ্তাহে ভিসার জন্য আবেদন করেছিল। কিন্তু এখনও তারা ভিসা পায়নি। তারাই একমাত্র দল যারা এখনও বিশ্বকাপের জন্য নিজেদের ভিসা পাননি। তবে এই নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। পাকিস্তান দল শীঘ্রই নিজেদের ভিসা পেয়ে যাবেন বলেই জানানো হচ্ছে। 

বর্তমান পরিস্থিতিতে বাবর আজমের নেতৃত্বাধীন দল বুধবার, ২৭ সেপ্টেম্বর লাহোর থেকে দুবাইয়ে যাওয়ার কথা ভাবছে বলে শোনা যাচ্ছে। সেখান থেকেই তাঁরা হায়দরাবাদে পৌঁছবেন। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের পর তাদের পড়শি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৩ অক্টোবর হায়দরাবাদেই সেই ম্যাচটিও আয়োজিত হবে। এই শহরেই বাবররা বিশ্বকাপের নিজেদের প্রথম দুই ম্যাচও খেলবেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget