এক্সপ্লোর

Virat Kohli: বাবর মধ্যেই বিরাটের ব্যাটিংয়ের ছায়া দেখতে পান টম মুডি

Tom Moody On Virat And Babar: বিরাট এখন আর জাতীয় দলের অধিনায়ক নন। তবে বাবরের সামনে সুযোগ এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার।

সিডনি: বিরাট কোহলি ও বাবর আজম। কে সেরা, কে কাকে টেক্কা দিচ্ছেন এই নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চলবেই। বয়স ও অভিজ্ঞতায় বাবর অনেকটাই পিছিয়ে বিরাটের তুলনায়। তাই পাকিস্তান অধিনায়ক নিজে কখনও বিরাটের সঙ্গে তুলনা পছন্দে করেন না। তবে প্রাক্তন অজি তারকা ও কোচ টম মুডি বাবরের মধ্যে বিরাটের ছায়া দেখতে পাচ্ছেন। বিশেষ করে ৫০ ওভারের ফর্ম্য়াটে ২ জনেই সমকক্ষের প্লেয়ার বলে মনে করেন মুডি। এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি তারকা বলেন, ''আমি এটা অবশ্যই বলব যে বাবরের মধ্যে আমি বিরাটের ছায়া দেখতে পাই। ও যেমন শট খেলে। যেভাবে ব্য়াটিং করে তা পুরোটাই বিরাটের মত। পাকিস্তান দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে বাবর নেতৃত্ব দিচ্ছে, ঠিক যেভাবে গত এক দশকের ওপর বিরাট ভারতীয় দলের ব্যাটিং বিভাগকে দিয়ে এসেছে। এশিয়া কাপেও ২ জনেই একে অপরকে টেক্কা দেওয়ার ও চাপে রাখার চেষ্টা করবে, এমনটাই মনে হয় আমার। এই দুজনকে ব্যাটিং করতে দেখাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।''

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দেখা যাবে বাবর আজমকেই। পাক দলকে বাবর ভরসা জোগাবেন বলে আশাবাদী মুডি। তিনি বলেন, ''এশিয়ার যে কোনও দলের অধিনায়ক হওয়াটা সত্যিই খুব চ্যালেঞ্জের সবসময়। নজর সবসময় তোমার দিকে থাকে। কখন, কোন সিদ্ধান্ত নিলে। তাতে কী ফল হল, সব কিছু নিয়েই কাটাছেঁড়া চলে প্রতিমুহূর্তেই। বাবর প্রতি মুহূর্তে উন্নতি করছে। আর তাছাড়া এই পাকিস্তান শিবিরে যা অভিজ্ঞতা রয়েছে তা বাবরের কাজটা আরও সহজ করে দিয়েছে।''

উল্লেখ্য, ওয়ান ডে কেরিয়ারের বিরাট ২৭৫ ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। মোট ১২, ৭৯৮ রান করেছেন। সেঞ্চুরির সংখ্যা ৪৬। সর্বোচ্চ ১৮৩। ৫৭.৩২ গড়ে ব্য়াটিং করেছেন কিং কোহলি। চলতি বছরেও রান ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ১০টি ওয়ান ডে ম্যাচ খেলে মোট ৪২৭ রান করেছেন। গড় ৫৩.৩৭। ২টো সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৬৬। 

অন্যদিকে বাবর ১০২টি ওয়ান ডে খেলেছেন এখনও পর্যন্ত। ৫১৪২ রান করেছেন ৫৮.৪৩ গড়ে। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৮টি। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮। চলতি বছরে ওয়ান ডে-তে ১১টি ম্যাচ খেলে ৫৩৮ রান করেছেন। গড় ৪৮.৯০। ব্যক্তিগত সর্বোচ্চ ১০৭। 

বিরাট এখন আর জাতীয় দলের অধিনায়ক নন। তবে বাবরের সামনে সুযোগ এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দেওয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget