এক্সপ্লোর

যখন রায়নার শটে বাউন্ডারি পেরোনোর আগেই বল তুলে নেয় বল বয়, আম্পায়ার দিলেন দুই রান

কলকাতা:ক্রিকেট অন্যতম জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে ভারতে এই খেলার জনপ্রিয়তা আকাশছোঁয়া। খেলার মাঠে প্রিয় দলের সামান্যতম ভুলও সমর্থকরা বরদাস্ত করতে পারেন না। বর্তমানে আইপিএল এই খেলার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। এ দেশে ছোটদেরও এই খেলার নিয়ম-কানুন নখদর্পনে। সবাই জানে, কীভাবে ব্যাটসম্যান এলবিডব্লু আউট হয়, কীভাবে হিট উইকেট বা রান আউট হয়। কিন্তু এরপরও খেলার সময় কোনও কোনও ক্ষেত্রে এমন হয়, তখন বিস্মিত হতে হয়। ক্রিকেট মাঠের অনেক নিয়ম সম্পর্কেই অনেকের জানা নেই। যেমন, ২০১৪-তে ভারতে ওয়েস্ট ইন্ডিজের সফরের সময় একটা ঘটেছিল। ধর্মশালায় সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে একটি বল বাউন্ডারি পেরিয়ে যাওয়ার পরও ভারত মাত্র দুটি রান পেয়েছিল। ভারতীয় ইনিংসের ৩৮ তম ওভারে সুরেশ রায়না জেরম টেলরের একটি বল পুল করেন। বল বাউন্ডারির দিকে যাচ্ছিল। সেখানে ফিল্ডিং করছিলেন আন্দ্রে রাসেল। তিনি দৌড়ে এসে বলটি পা দিয়ে থামানোর চেষ্টা করেন। কিন্তু বলে পা লাগিয়ে তিনি থামতে পারেননি, কিছুটা এগিয়ে যান। পরে বলটি থামানোর জন্য ঘুরে দাঁড়ান তিনি। কিন্তু তিনি পৌঁছনোর আগেই বাউন্ডারির ধারে দাঁড়ানো বল বয় মাঠে ঢুকে হাতে তুলে নেয়। এতে অবাক হয়ে যান রাসেল। তিনি বল বয়ের কাছে জানতে চান, সে এমনটা করল কেন। আসলে পরিস্থিতি এমনই ছিল যে, রাসেল পৌঁছনোর আগেই বল হয়ত সীমানা পেরিয়ে যেতে পারত। আবার এমনও হতে পারত যে, রাসেল বলটি সীমানা পেরোনোর আগেই থামাতে পারতেন। এই পরিস্থিতিতে আম্পায়ার পুরো বিষয়টি খতিয়ে দেখেন এবং নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেন। ব্যাটসম্যানকে দুই রান দেন তিনি। এরপর মাঠে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। রাসেলও বল বয়কে থাম্পস দেখিয়ে বলেন, ঠিক আছে।

সেরা শিরোনাম

Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget