এক্সপ্লোর

স্টার্কের ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়ে ব্যাটে লাথি স্টোকসের, ভিডিয়ো ভাইরাল

বিশ্বকাপের ৩২তম ম্যাচ, লর্ডসে জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা, হার হল ফেভারিটদের।

লন্ডন: বিশ্বকাপের ৩২তম ম্যাচ, লর্ডসে জিতল ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা, হার হল ফেভারিটদের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে হেরে একদিকে যেমন সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হল ইংল্যান্ডের, ঠিক অন্যদিকে ৬৪ রানে জিতে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলল অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ হলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু, ভাইরাল হল মিচেল স্টার্কের ‘বল অব দ্য টুর্নামেন্ট’।

তখন ইংল্যান্ডের স্কোর, ৫ উইকেট হারিয়ে ১৭৭। বেন স্টোকস খেলছেন ৮৯ রানে। বোলিংয়ে মিচেল স্টার্ক। ৩৬ তম ওভারের শেষ ডেলিভারি, ইনসুইং ইয়র্কারেই ছিটকে গেল স্টোকসের অফ স্টাম্প। তখনই খেলা কার্যত অজিদের হাতের মুঠোয়। আর সেটা ভালই বুঝতে পেরেছিলেন ব্রিটিশ অলরাউন্ডার। সেকারণেই আরও রেগে গিয়ে ব্যাটেই লাথি মেরে বসলেন বেন স্টোকস। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত, চলতি বিশ্বাকাপে ক্যাঙ্গারু ব্রিগেডই প্রথম দল, যারা সেমিফাইনালের জায়গা নিশ্চিত করল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবশ্যই রয়েছে নিউজিল্যান্ড ও ভারত । তবে সেটা বদলাতে পারে। আর চার নম্বর জায়গায় লড়াইয়ে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান।

মঙ্গলবার, লর্ডসে ব্যাটে বলে দাপট দেখিয়েই ব্রিটিশ দলকে হারিয়েছে অজিরা। ব্যাটিংয়ে অ্যারন ফিঞ্চের শতরান (১০০) এবং ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান (৫৩) যেমন রয়েছে তেমনই আগুনে বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের কুপোকাত করেছেন মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফ। এই দুই বাঁ হাতিই ৯ উইকেট নিয়ে ইংরেজদের ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছেন।  ৫টি উইকেট নিয়েছেন জেসন বেহরেনডর্ফ। ৪টি উইকেট এসেছে মিচেল স্টার্কের ঝুলিতে।  খেলার ফল- অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ২৮৫। ইংল্যান্ড ২২১ রানেই অলআউট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
টি-২০ বিশ্বকাপ জেতার ৩ মাসের মধ্যে নেতৃত্ব হারাচ্ছেন সূর্যকুমার, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
Rohit Sharma: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে বড় ধাক্কা, কোহলির পর রোহিতের খেলা নিয়েও সংশয়
Indian Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে আচমকা অবসর ভারতের হয়ে খেলা উইকেটকিপারের
Virat Kohli: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget