এক্সপ্লোর

Ban vs Ire: সেঞ্চুরি হাতছাড়া হলেও নজির শাকিবের, রেকর্ড গড়ল বাংলাদেশও

Cricket Records: শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয়ে তাওহিদ হৃদয়কেও। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি হাতছাড়া করলেও দল হিসাবে নজির গড়ল বাংলাদেশও।

সিলেট: নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। তবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নজির গড়লেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয়ে তাওহিদ হৃদয়কেও। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি হাতছাড়া করলেও দল হিসাবে নজির গড়ল বাংলাদেশও।

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ তাদের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ল সিলেটে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তোলে। ওয়ান ডে ক্রিকেটে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৩৩৩/৮। ২০১৯ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ইনিংস খেলেছিলেন টাইগাররা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন শাকিবরা। বাংলাদেশের সর্বোচ্চ রানের ওয়ান ডে ইনিংস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সিলেটের ৩৩৮ রানই।

সেঞ্চুরি হাতছাড়া করলেও শাকিব এদিন অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন পেরলেন। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ৭০০০ রান পূর্ণ করলেন শাকিব। তাঁর আগে তামিম ইকবালের ওয়ান ডে-তে সাত হাজারের বেশি রান ছিল। তামিম ২৩৫টি ওয়ান ডে ম্যাচের ২৩৩টি ইনিংসে ব্যাট করে ৮১৪৬ রান সংগ্রহ করেছেন। শাকিব ২২৮টি ওয়ান ডে ম্যাচের ২১৬টি ইনিংসে ৭০৬৯ রান করলেন।

আইরিশদের বিরুদ্ধে এই ম্যাচে শাকিব দলের হয়ে সব থেকে বেশি ৯৩ রান করে আউট হন। ৮৯ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। তাওহিদ ৮৫ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। শেষ দিকে চালিয়ে খেলে মুশফিকুর রহিম ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। আয়ার্ল্যান্ডের বোলারদের মধ্যে সেরা গ্রাহাম হিউম। ১০ ওভারে ৬০ রান দিয়ে তিনি ৪ উইকেট নেন।

ওয়েলিংটনের কীর্তি

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে স্বমহিমায় কেন উইলিয়ামসন (Kane Williamson)। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর থেকে যেন আরও বিধ্বংসী ফর্মে তিনি। প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। ৫৮০/৪ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার দিয়েছেন টিম সাউদিরা। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ২৬/২। ফিরে গিয়েছেন ওশাদা ফার্নান্দো (৬ রান) ও কুশল মেন্ডিস (০)।

ওয়েলিংটনে রেকর্ডের ছড়াছড়ি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া ডাবল সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। ২১৫ রান করে আউট হন উইলিয়ামসন। ২০০ রানে অপরাজিত ছিলেন নিকোলস। উইলিয়ামসন ও নিকোলস নিউজিল্যান্ডের প্রথম দুই ব্যাটার, যাঁরা এক টেস্টের এক ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন। 

এদিন ৯১ রান করার সঙ্গে সঙ্গে একটি ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করলেন উইলিয়ামসন। টেস্ট ক্রিকেটে তাঁর ৮ হাজার রান পূর্ণ হল। এদিনের ইনিংসের পর টেস্টে তাঁর রানসংখ্যা দাঁড়াল ৮১২৪। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ৮ হাজার রানের গণ্ডি পেরলেন উইলিয়ামসন। করলেন নিজের ২৮তম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪১টি সেঞ্চুরি হয়ে গেল উইলিয়ামসনের। তিনি পেরিয়ে গেলেন রস টেলরকে। উইলিয়ামসনই এখন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।

আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget