এক্সপ্লোর

BAN vs NZ: কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত শতরান, সচিন তেন্ডুলকরের ১৪ বছরের রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার

Soumya Sarkar Record: ১৫১ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিনের রেকর্ড ভেঙে নিজের নামে একটি রেকর্ড গড়ে ফেললেন এই ৩০ বছরের ক্রিকেটার।

নেলসন: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ১৪ বছর আগের পুরনো রেকর্ড ভাঙলেন সৌম্য সরকার (Soumya Sarkar)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে বাংলাদেশ। সেখানেই দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৬৯ রানের ঝকঝকে ইনিংস। ম্যাচটি কিউয়িরা ৭ উইকেটে জিতে নিলেও রেকর্ড গড়লেন বাঁহাতি এই বাংলাদেশের ব্যাটার। ওপেনে নেমে শতরান হাঁকালেন তিনি। ১৫১ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছিলেন সৌম্য। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিনের রেকর্ড ভেঙে নিজের নামে একটি রেকর্ড গড়ে ফেললেন এই ৩০ বছরের ক্রিকেটার। 

উপমহাদেশের ব্য়াটারদের মধ্যে সচিন তেন্ডুলকরের ঝুলিতেই ছিল কিউয়ি ভূমিতে ওয়ান ডে-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০০৯ সালে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। এবার সেই ইনিংসটিকে টেক্কা দিলেন সৌম্য। এছাড়াও এদিনের ১৬৯ রানের ইনিংসটি খেলার সঙ্গে সঙ্গে আরও একটি নজির গড়লেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সৌম্যই এখন ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন এক ইনিংসে অ্যাওয়ে মাঠে খেলতে নেমে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bangladesh Cricket : Tigers (@bangladeshtigers)

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। ওপেনে নামা আনামুল হক ২ রান করে ফিরে যান। এরপর বাংলাদেশের অধিনায়ক নাজামুল হোসেন শান্ত ও তারকা ব্যাটার লিটন দাস ২ জনেই ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। উল্টোদিকে অবশ্য ক্রিজে সেট হয়ে নিজের চেনা ছন্দে খেলছিলেন সৌম্য। টপ অর্ডার দ্রুত ফিরলেও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪৫ রানের ইনিংস খেলেন। তবে জেকব ডাফি এদিন পরপর উইকেট তুলে নিতে থাকেন। শেষের দিকে মেহদি, তানজিম ও রিশাদ ও হাসান মিলে ৩৮ রান করেন। শেষ পর্যন্ত ২৯১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে ৩ উইকেটে ২৯৬ রান তুলে নেয়। নিউজিল্যান্ড ৭ উইকেটের জয়ের সঙ্গে ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে। ৮৯ রান করেন উইল ইয়ং। ৪৫ রানের ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। ৯৫ রান করে শতরানের দোরগোড়ায় থেকে আউট হন হেনরি নিকোলস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget