এক্সপ্লোর

Barcelona vs Real Madrid: ম্যানেজার জাভির প্রথম ট্রফি, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ বার্সেলোনার

Supercopa de Espana 2023: বছরের প্রথম এল ক্লাসিকো জয় জাভির ছেলেদের। এই ম্যাচ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৮ বছরের তরুণ ফুটবলার গাভি।

বের্নাবৌ: ম্যানেজার হিসাবে প্রথম ট্রফি জিতলেন জাভি। স্প্যানিশ সুপার কাপ (Supercopa de Espana 2023) জিতল বার্সেলোনা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারাল বার্সা। এই নিয়ে ১৪ বার স্প্য়ানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হল তারা। বছরের প্রথম এল ক্লাসিকো জয় জাভির ছেলেদের। এই ম্যাচ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৮ বছরের তরুণ ফুটবলার গাভি।

ম্যাচের ৩৩ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন স্পেনের জাতীয় দলের তরুণ ফুটবলার গাভি। শুরু থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলতে থাকে বার্সা। রিয়ালের ফুটবলাররা কোনও ভাবেই ম্যাচের মধ্যে ফিরতে পারেনি। প্রথমার্ধেই দুটি গোল করে এগিয়ে যায় বার্সা। প্রথম গোলটি করেন গাভি। দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। প্রথমার্ধের একেবারে শেষ সময় ৪৫ মিনিটের মাথায় গোল করেন পোলিশ তারকা ফুটবলার। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বার্সা।

ম্যাচের প্রথম থেকে দাপট দেখানোয় কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় রিয়াল মাদ্রিদ। সেই সুযোগটাকেই পুরোপুরি ভাবে কাজে লাগান জাভির ছেলেরা। এমনকী, দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি তারা। তবে বার্সার হয়ে দুর্দান্ত ফুটবল খেলেন গাভি। নিজে গোল করে দলকে এগিয়ে দেন। সেখানেই থেমে থাকেননি তিনি। লেওয়ানডস্কির গোলের পিছনেও অবদান রয়েছে গাভির। তরুণ ফুটবলারের পাস ধরেই গোল করেন পোলিশ তারকা।                                                                   

দ্বিতীয়ার্ধে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন পেদ্রি। ম্যাচের ৬৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। তাঁর গোলেও ভূমিকা সেই গাভির। একটি গোল করেন। বাকি দুই গোলে সহায়তা করেন গাভি। ইনজুরি টাইমে করিম বেঞ্জেমা একটি গোল করলেও, ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৩-১ গোলে জিতে এই নিয়ে ১৪তম স্প্যানিশ সুপার কাপ ক্যাবিনেটে তুলে নিল বার্সেলোনা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FC Barcelona (@fcbarcelona)

ম্যাচ জেতার পর তরুণ গাভিকে নিয়ে উচ্ছ্বসিত জাভি। বার্সা ম্যানেজার বলেছেন, 'আমি বাকরুদ্ধ। ওর খেলার প্রতি আবেগ দেখে মুগ্ধ। ও না খেললে খুব খারাপ লাগে।'

আরও পড়ুন: আমার টেস্ট দলে তুমি আছো, টিম ইন্ডিয়ায় ব্রাত্য সরফরাজের মন খারাপ কাটাতে বলছেন বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget