এক্সপ্লোর

Robert Lewandowski: দর্শকদের আব্দার মেটাতে গিয়েই ৫৬ লক্ষ টাকার ঘড়ি চুরি যাচ্ছিল লেওয়ানডস্কির

Robert Lewandowski Robbed: লেওয়ানডস্কির চুরি যাওয়া ঘড়িটির মূল্য় ৭০ হাজার ইউরো যা ভারতীয় মুদ্রায় দাড়ায় প্রায় ৫৬ লাখ ২৫ হাজার টাকা। বৃহস্পতিবারই তাঁর ঘড়িটি চুরি যায়।

বার্সেলোনা: এ মরসুমে কয়েকদিন আগেই বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনাতে (Barcelona) যোগ দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। তবে নতুন দলের হয়ে একটি লিগ ম্যাচ খেলতে না খেলতেই এক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হল পোল্যান্ডর স্ট্রাইকারকে। 

অনুশীলন মাঠের বাইরে চুরি

স্প্যানিশ সংবাদমাধ্য়ম মার্কার রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ অগাস্ট) বার্সেলোনার সিউতাত এস্পোরতিভা অনুশীলন মাঠের বাইরে। ৩৩ বছর বয়সি লেওয়ানডস্কি সন্ধ্যায় ক্লাবের অনুশীলনে যোগ দিতে যাচ্ছিলেন। স্বভাবতই প্রতিদিনের মতোই বার্সার অনুশীলন মাঠের বাইরে নিজের প্রিয় তারকাদের এক ঝলক দেখতে পাওয়ার জন্য সমর্থকদের ভিড় ছিল। সমর্থকদের সঙ্গে ছবি, অটোগ্রাফের আব্দার মেটাচ্ছিলেনও লেওয়ানডস্কি। তখনই এক ব্যক্তি তাঁর গাড়ির দরজা খুলে লেওয়ানডস্কির ঘড়ি নিয়ে চম্পট দেয়।

লেওয়ানডস্কির সেই ঘড়িটির মূল্য় ৭০ হাজার ইউরো যা ভারতীয় মুদ্রায় দাড়ায় প্রায় ৫৬ লাখ ২৫ হাজার টাকা। তবে সেই চোর বেশিদূর যেতে পারিনি। কাতালান পুলিশ দ্রুতই এই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং সেই চোরকে পাকড়াও করে। লেওয়ানডস্কি বার্সার হয়ে অনুশীলনে নামার আগেই তাঁর দামি ঘড়ি ফেরত পেয়ে যান। রবিবার রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় লিগ ম্যাচে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে জয়ের মুখ দেখতে বার্সার বড় ভরসা লেওয়ানডস্কি। প্রথম ম্যাচে অবশ্য লেওয়ানডস্কি ভাল খেললেও দলকে জয় এনে দিতে পারেন নি। তাই দ্বিতীয় ম্যাচে আরও বদ্ধপরিকর হয়েই জয়ের ঝাঁপাবে বার্সা।  

হতাশাজনকভাব মরসুম শুরু

লা লিগা শুরুর দিন একেবারে শেষ মুহূর্তে আর্থিক বাধা অতিক্রম করে ফ্রাঙ্ক কেসি, রাফিনহা, রবার্ট লেওয়ানডস্কিদের লিগের জন্য রেজিস্টার করাতে সক্ষম হয় বার্সেলোনা। লেওয়ানডস্কি, রাফিনহারা এদিন ম্যাচ শুরুও করেন বটে। তবে রায়োর বিরুদ্ধে গোলের দরজা খুলতে পারেননি কেউই। ম্যাচে বার্সার দখলে সিংহভাগ বল দখল থাকার সুবাদে গোলমুখী ২১টি শট নিয়েও গোল হয়নি। লেওয়ানডস্কি অবশ্য একবার জালে বল জড়িয়ে দিয়েছিলেন বটে। তবে তাঁর গোলটি অফসাইডের জন্য বাতিল হয়। হতাশাজনক ম্যাচের একবারে শেষ লগ্নে সার্জিও বুস্কেটস লাল কার্ড দেখায় বার্সার হতাশা আরও বৃদ্ধি পায়। এই ম্যাচের হতাশা ভুলে বার্সা জয়ের সরণীতে ফেরে কিনা, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: বার্সেলোনায় ফিরতে পারেন মেসি! ইঙ্গিতবাহী মন্তব্য সভাপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget