এক্সপ্লোর

Lionel Messi: বার্সেলোনায় ফিরতে পারেন মেসি! ইঙ্গিতবাহী মন্তব্য সভাপতির

Joan Laporta: সভাপতি লাপোর্তার দাবি বার্সেলোনায় লিওনেল মেসির অধ্যায় এখনও শেষ হয়নি এবং তিনি মেসির অধ্যায়টা যেন সুন্দরভাবে শেষ হয়, তার সমস্ত প্রচেষ্টা করবেন।

বার্সেলোনা: বছরখানেক আগে গোটা ফুটবলবিশ্বকে হতবাক করে লিওনেল মেসি (Lionel Messi) বার্সেলোনা ছাড়েন। চূড়ান্ত আর্থিক সঙ্কটের মধ্যে পড়া বার্সার সঙ্গে আগের চুক্তি শেষে আর নতুন করে চুক্তি করা সম্ভব হয়নি মেসির পক্ষে। ফলে ফ্রি এজেন্ট হিসাবেই তিনি প্যারিস সাঁ-জাঁতে যোগ দেন।

তবে এক বছরের ব্যবধানে পরিস্থিতি বদলেছে। বার্সেলোনা আসন্ন মরসুমের জন্য বিপুল অর্থ ব্য়য় করে নতুন নতুন বেশ কয়েকজন বিশ্বমানের তারকাকে দলে নিয়েছে। রবার্ট লেওয়ানডস্কি, রাফিনহা, ফ্রাঙ্ক কেসির মতো তারকা এই গ্রীষ্মেই বার্সেলোনাতে যোগ দিয়েছেন। কাতালান ক্লাবের এই গতিবিধি দেখে অনেকেই মনে করছেন ক্লাবের আর্থিক সমস্যা কিছুটা হলেও মিটেছে এবং সেইসঙ্গেই মেসির প্রত্যাবর্তনের (Lionel Messi Barcelona return) স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছেন অনেকে।

মেসির ঋণ

বার্সেলোনার ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তার (FC Barcelona President Joan Laporta) সাম্প্রতিক মন্তব্য কিন্তু এই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লাপোর্তা জানান, 'আমি আশা করছি মেসির (বার্সেলোনায়) অধ্যায়টা শেষ হয়ে যায়নি। আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব যে এই অপূর্ণ অধ্যায়টা ঠিক করার চেষ্টাটুকু আমরা যেন করি। এই অধ্যায়টা এখনও শেষ হয়নি। ফলে আশা করছি যেমনভাবে এটি শেষ হওয়ার কথা ছিল, ঠিক তেমন সুন্দরভাবেই এই অধ্য়ায়ের ইতি হবে। বার্সা সভাপতি হিসাবে আমার কাজটা আমি করেছি। তবে বার্সা সভাপতির পাশাপাশি, ব্যক্তিগত স্তরেও আমার মনে হয় আমার ওর ঋণ শোধ করাটা জরুরি।'

সর্বকালের সেরা

লাপোর্তার মতে মেসি সম্ভবত বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় এবং তার সঙ্গে একমাত্র জোহান ক্রুয়েফ বাদে আর কারুর তুলনা চলে না। দলের প্রাক্তন অধিনায়ক মেসি বার্সার হয়ে অজস্র ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার জিতলেও, প্যারিসে তাকে প্রথম মরসুমে একটু ফ্যাকাশেই দেখিয়েছে। তবে এ মরসুমের পর পিএসজির সঙ্গে আর মাত্র এক বছরের চুক্তি বাকি থাকবে আর্জেন্তাইন মহাতারকার। তাই তার বার্সেলোনায় প্রত্যাবর্তনের বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার মতো কিন্তু নয়। 

আরও পড়ুন: রোনাল্ডো যোগ দিলে পিএসজি ছাড়বেন, স্পষ্ট হুমকি মেসির!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget