এক্সপ্লোর

Real Madrid vs Barcelona: মরশুমের প্রথম ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-০ হারাল বার্সেলোনা

El Classico: কাতালান ক্লাবের হয়ে উসমান দেম্বেলে, ফার্মিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেস গোল করেন।

টেক্সাস: নামে ছিল প্রাক মরশুম ফ্রেন্ডলি ম্যাচ। তবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের (Barcelona vs Real Madrid) ম্যাচ যে আদৌ কখনও ফ্রেন্ডলি হয় না, ফের একবার হাতেনাতে তাঁর উদাহরণ পাওয়া গেল। আমেরিকায় মরশুমের প্রথম এল ক্লাসিকোয় (El Classico) রিয়ালকে ৩-০ গোলে পরাজিত করল বার্সা। কাতালান ক্লাবের হয়ে উসমান দেম্বেলে, ফার্মিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেস গোল করেন।

এল ক্লাসিকো মানেই টানটান উত্তেজনা, দুরন্ত ফুটবল এবং হাড্ডাহাড্ডি লড়াই। স্পেনের দুই বিখ্যাত লড়াইয়ের দিকে ফুটবল অনুরাগীদের তাকিয়ে থাকে। প্রাক মরশুম হলেও, তাই রিয়াল-বার্সার লড়াই দেখার সুযোগ হাতছাড়া করেননি যুক্তরাষ্ট্রের জনগণ। যুক্তরাষ্ট্রে এই ম্যাচের দর্শক সংখ্যা অতীতে ওই দেশে খেলা সমস্ত ক্লাসিকোর রেকর্ড ভেঙে দিয়েছে। সৃষ্টি করেছে নতুন ইতিহাস। দুই দলের ফুটবলাররা কিন্তু দর্শকদের কিন্ত হতাশ করেননি দুই দলের ফুটবলাররা। প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ হলেও এল ক্লাসিকোরচেনা ঝাঁঝ দেখা যায় এই ম্যাচে। মোট ২৭টি ফাউল এবং সাতটি হলুদ কার্ডই তার পরিচয়বাহক।

ম্যাচের শুরুতে রিয়াল ফুটবলারর ধাতস্থ হতে খানিকটা সময় লাগান। সেখানে বার্সার ফুটবলাররা শুরু থেকেই আগ্রাসী মেজাজে জয়ের জন্য ঝাঁপান। ম্যাচের ১৫ মিনিটে বার্সার দুরন্ত ফ্রি-কিক পরিকল্পনা রিয়াল রক্ষণকে বোকা বানাতে সক্ষম হয়। ইলকায় গুন্দোয়ানের ফ্রি-কিক থেকে ১৮ গজে থাকা পেদ্রির কাছে বল চলে যায়। তাঁর নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে দেন দেম্বেলে। রিয়াল কিন্তু প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসার সুযোগ পেয়েছিল। লস ব্লাঙ্কোস একটি পেনাল্টি পায়। তবে ভিনিসিয়াস জুনিয়ার রিয়ালের হয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন। তাঁর শট বারে লেগে বাইরে বেরিয়ে যায়। বার্সা ১-০ এগিয়ে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে রিয়াল জয়ের জন্য মরিয়া ঝাঁপায়। তবে রিয়ালের চার চারটি শট বারে লেগে ফিরে আসে। তবে ম্যাচের ৮৫ মিনিটে ফের রিয়ালের রক্ষণের ত্রুটির সুযোগ নিয়ে বাঁ পায়ে দুরন্ত শটে লোপেজ বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ইনজুরি টাইমে বার্সার হয়ে ম্যাচের শেষ গোলটি করেন ফেরান তোরেস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লাভ হত না কোনও, দ্বিতীয় ওয়ান ডেতে বিরাট, রোহিতের অনুপস্থিতির কারণ ব্যাখা করলেন দ্রাবিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget