এক্সপ্লোর

বাউন্সি উইকেটে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে: কোহলি

  কিংস্টন: সাবিনা পার্কের সবুজ উইকেটে যেখানে ম্যাচের ফলাফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে ব্যাটসম্যানদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলার উপর জোর দিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের পেসাররা জোরে বল করলে বা বাউন্সার দিলে তা সামলানোর ক্ষমতা রয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। তাঁরা এই টেস্ট জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার লক্ষ্যেই খেলতে নামছেন।   প্রথম টেস্ট জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টে পিচে ঘাস থাকলেও তাই কোনও চিন্তা নেই কোহলিদের। ভারত অধিনায়ক বলেছেন, ‘উইকেটে বাউন্স ও গতি থাকলে আমাদের ভাল লাগবে। অ্যান্টিগায় পিচ থেকে আমরা যেটুকু সাহায্য পেয়েছি তা কাজে লাগিয়েছি। জামাইকায় বেশি বাউন্স থাকবে। এই মাঠে টেস্ট ম্যাচের ফল হয়। আমরা এই মাঠে খেলা নিয়ে উত্তেজিত। অবশ্যই অ্যান্টিগায় আমরা যেভাবে খেলেছিলাম, তার চেয়ে অনেক ভাল খেলতে হবে। ব্যাটসম্যানদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে। উইকেটে টিকে থাকার জন্য আরও মনঃসংযোগ দরকার। আমরা বিশ্বাস করি, ওয়েস্ট ইন্ডিজের বোলারদের গতি ও বাউন্সের মোকাবিলা করার মতো দক্ষতা আমাদের ব্যাটসম্যানদের আছে। প্রথম টেস্টে আমরা যে দৃঢ় মানসিকতা এবং ফোকাস দেখিয়েছিলাম, এখানেও সেটাই দেখাতে হবে।’   অ্যান্টিগায় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন শতরান করেছিলেন। লেগ স্পিনার অমিত মিশ্র অর্ধশতরান করেছিলেন। এই দুই বোলারই ভাল ব্যাটিং করায় ভারতীয় ব্যাটিং লাইনআপের গভীরতা বেড়ে গিয়েছে বলে মনে করছেন কোহলি। তিনি বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহারও প্রশংসা করেছেন।   প্রথম টেস্টে আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না ওপেনার মুরলী বিজয়। তাঁর বদলে দলে ঢুকছেন লোকেশ রাহুল। এই বদল নিয়ে অধিনায়ক বিশেষ চিন্তিত নন। তাঁর মতে, দুটি প্রস্তুতি ম্যাচে রান পাওয়ার পর টেস্টেও ভাল খেলার জন্য মুখিয়ে আছেন রাহুল। তিনি শ্রীলঙ্কা সফরে ভাল খেলেছিলেন, শতরানও করেছিলেন। কিন্তু তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। তাই সুযোগের অপেক্ষায় আছেন তরুণ এই ওপেনার। তিনি ভাল খেলবেন বলেই দলের আশা। তাছাড়া উইকেট কিপিংও করতে পারেন রাহুল। তাই তিনি দলে থাকলে বাড়তি লাভ। ঋদ্ধিমান কোনওদিন চোট পেলে রাহুল পরিস্থিতি সামাল দিতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget