এক্সপ্লোর

Indian Team Players Match Fee: লিঙ্গ বৈষম্য দূর করতে প্রথম পদক্ষেপ! সমান বেতন পাবেন রোহিত, হরমনরা

Jay Shah: আজই এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। টেস্ট পিছু ১৫ লক্ষ টাকা করে পাবেন ক্রিকেটাররা, ওয়ান ডেতে কত বেতন পাবেন রোহিতরা?

মুম্বই: বিশ্বক্রিকেটে লিঙ্গ বৈষম্য নিয়ে সাম্প্রতিক অতীতে অনেক জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্ক শোনা গিয়েছে। ভারতীয় বোর্ডকে (BCCI) বিশ্বক্রিকেটের পথপ্রদর্শক হিসাবে অনেকেই মনে করেন। মহিলা ক্রিকেট নিয়ে বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে অতীতে বেশ সমালোচনা শোনা গিয়েছে। তবে সেই অভিযোগ ধীরে ধীরে কমছে। মহিলাদের আইপিএলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। এবার বৈষম্য দূর করতে আরও এক বড় পদক্ষেপ নিল বিসিসিআই।

শাহের ঘোষণা

এবার থেকে সমান ম্যাচ ফি পাবেন দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। আজই এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের ঘোষণা করে লেখেন, 'বৈযম্য দূর করতে বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পারায় আমি খুবই খুশি। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের সমান সংখ্যক বেতন দিতে চলেছি। ভারতীয় ক্রিকেট লিঙ্গ বৈষম্য দূর করে এক নতুন যুগের দিকে অগ্রসর হতে চলেছে যেখানে পুরুষ ও মহিলা, উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন।'

 

বেতন কত?

কত বেতন পাবেন হরমনপ্রীত কৌররা? সেই বিষয়ও কোনওরকম রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে জয় শাহ। 'ভারতীয় মহিলা ক্রিকেটাররা ভারতীয় পুরুষ ক্রিকেটারদের সমান সংখ্যক বেতন পাবেন। তা টেস্ট হোক (ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা করে) বা ওয়ান ডে (ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা করে) বা টি-টোয়েন্টি (ম্যাচ পিছু ৩ লক্ষ টাকা করে)। আমি মহিলা ক্রিকেটারদের সমান বেতন দেওয়ার কথা দিয়েছিলেন। আমার কথা রাখতে পেরেছি এবং এর জন্য আমি বোর্ডের নতুন কমিটিকে ধন্যবাদ জানাতে চাই।' জানান জয় শাহ। প্রসঙ্গত,ত ভারতীয় মহিলা দল সদ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। তার পরপরই এই সিদ্ধান্ত জানানো হল।

 আরও পড়ুন: অর্ধশতরান রোহিতের, রানের গতি বাড়াচ্ছে ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget