এক্সপ্লোর

ধারাভাষ্যকারদের প্যানেল থেকে মঞ্জরেকরকে বাদ দিল বিসিসিআই, সম্ভবত থাকছেন না আইপিএলেও

বিসিসিআইয়ের ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় দলের প্রাক্তন টেস্ট ক্রিকেটার তথা অভিজ্ঞ ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ মঞ্জরেকর ভারত ও দেশের বাইরে আন্তর্জাতিক নিয়মিত ধারাভাষ্য দিতেন।

নয়াদিল্লি: বিসিসিআইয়ের ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় দলের প্রাক্তন টেস্ট ক্রিকেটার তথা অভিজ্ঞ ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। অভিজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ মঞ্জরেকর ভারত ও দেশের বাইরে আন্তর্জাতিক নিয়মিত ধারাভাষ্য দিতেন। কিন্তু এবার আসন্ন আইপিএলেও ধারাভাষ্যকারদের দলে তিনি হয়ত থাকছেন না। আইপিএল অবশ্য করোনাভাইরাসজনিত আতঙ্কের পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে। ধর্মশালায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বন্ধ হয়ে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না মঞ্জরেকর। গত বৃহস্পতিবার ওই ম্যাচ বৃষ্টির কারণে ওই ম্যাচ ভেস্তে গিয়েছিল। একটি বলও খেলা হয়নি। সুনীল গাওস্কর, লক্ষ্মণ শিবরামকৃষ্ণন ও মুরলী কার্তিকের মতো বিসিসিআই প্যানেলের অন্য ধারাভাষ্যকাররা ধর্মশালায় ছিলেন। ধারাভাষ্যকার হিসেবে বিভিন্ন সময় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মঞ্জরেকর। ২০১৯-এ বিশ্বকাপের সময় ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সম্পর্কে তাঁর মন্তব্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। সেমিফাইনালে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেছিলেন জাডেজা। তাঁর সম্পর্কে মঞ্জরেকরের ওই মন্তব্যে ভারতের অন্যান্য ক্রিকেটাররাও অসন্তুষ্ট হয়েছিলেন বলে খবর। পরে একটি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সহ ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকে খোঁচা দিয়েছিলেন। নির্দিষ্ট কোনও একটি ইস্যু নিয়ে আলোচনার সময় মঞ্জরেকর বলেছিলেন যে, এই বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য প্রয়োজনীয় ক্রিকেট খেলেননি হর্ষ। কলকাতায় পিঙ্ক বল টেস্টের সময় বলের দৃশ্যমানতা নিয়ে আলোচনা প্রসঙ্গে হর্ষ সম্পর্কে মঞ্জরেকরের এই মন্তব্য নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। কমেন্ট্রি বক্সে তাঁর সহকর্মীদের অনেকেই এতে খুশি হননি। সূত্রের খবর, বিসিসিআই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং শেষপর্যন্ত মঞ্জরেকরকে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দিয়েছে। এ কারণেই ধর্মশালার ম্যাচে তিনি ওই প্যানেলের অংশ ছিলেন না।

সেরা শিরোনাম

Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget