এক্সপ্লোর

Rahul Dravid News: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নতুন মুখের খোঁজ, দায়িত্ব বাড়ছে দ্রাবিড়ের?

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে নতুন মুখ খুঁজছে বোর্ড। এনসিএ প্রধান হিসাবে দায়িত্ব পেতে আগ্রহীদের আবেদন করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুম্বই: শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির ভারতীয় দল নিয়ে গিয়ে ওয়ান ডে সিরিজ জয়। এবং টি-টোয়েন্টি সিরিজে করোনা বিদ্ধস্ত অবস্থাতেও হাল নে ছেড়ে লড়াই করা। শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলেও সর্বস্তরে প্রশংসিত হয়েছিল ভারতীয় দলের ক্রিকেটার ও কোচ রাহুল দ্রাবিড়ের মানসিকতার।

এবার আরও বড় দায়িত্ব পেতে পারেন দ্রাবিড়। যিনি অবসরের পর ভারতীয় এ ও অনূর্ধ্ব ১৯ দলের প্রশিক্ষক ছিলেন। পরে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে আসার পর দেশের তরুণ প্রজন্মকে পরিচর্যায় দায়িত্ব দিয়েছিলেন দ্রাবিড়কেই। বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান করা হয়েছিল দ্রাবিড়কে।

তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে নতুন মুখ খুঁজছে বোর্ড। এনসিএ প্রধান হিসাবে দায়িত্ব পেতে আগ্রহীদের আবেদন করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে বোর্ড। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে যাঁকে নেওয়া হবে, তাঁর সঙ্গে দু'বছরের চুক্তি হবে। তিনি বোর্ড সচিবের অধীনে থাকবেন।

ভারতীয় ক্রিকেটে সঙ্গে জড়িতরা বলছেন, দ্রাবিড় অনেক বড় দায়িত্ব পেতে পারেন। প্রসঙ্গত, রবি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হচ্ছে সিনিয়র দলের কোচ হিসাবে রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ। তাহলে দ্রাবিড়কে কি সিনিয়র দলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে সৌরভের দীর্ঘলালিত ইচ্ছে দিনের আলো দেখতে চলেছে? অনেকেই এ নিয়ে কৌতূহল প্রকাশ করছেন।

তবে এনসিএ প্রধান হিসাবে বড়সড় কোনও নামকে আনতে চাইছে বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তত ২৫টি টেস্ট ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন, এরকম কেউই এনসিএ প্রধান পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৬০ বছরের কম। তবে তাঁর অন্তত ৫ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে কোচিং না করালেও চলবে। ভারতীয়-এ দল, অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল, ভারতের মহিলা ক্রিকেট দল বা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (আইপিএল) কোচিং করিয়ে থাকলেও আবেদন করতে পারবেন এনসিএ প্রধানের পদে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget