এক্সপ্লোর

Rahul Dravid: টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কােচের পদে থাকার জন্য দ্রাবিড়কে প্রস্তাব বিসিসিআইয়ের

Indian Cricket Team: তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছে বোর্ড। জানা যাচ্ছে যে গত সপ্তাহেই নাকি রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে বৈঠক হয়।

মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) পরই কানাঘুষো শোনা যাচ্ছিল যে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) হয়ত আর ভারতীয় দলের (Indian Cricket Team) কোচের পদে থাকবেন না। এমনকী দ্রাবিড় নাকি নিজেও জানিয়েছিলেন যে তিনি আর কোচের পদে বহাল থাকতে চান না। তবে সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে নাকি রাহুলকে (Rahul Dravid) পুণরায় চুক্তি পুণর্নবীকরণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছে বোর্ড। জানা যাচ্ছে যে গত সপ্তাহেই নাকি রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে বৈঠক হয়। এরপরই দ্রাবিড়কে কোচের পদে বহাল রাখার বিষয়ে চিন্তা ভাবনা করা হয় ও দ্য ওয়ালকে প্রস্তাব দেওয়া হয়। 

দ্রাবিড় যদি বোর্ডের প্রস্তাবে রাজি হন, তবে তাঁর দ্বিতীয়বার কোচ হিসেবে প্রথম সফর হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে প্রোটিয়া সফর। সেখানে ৩ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। এছাড়া ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু টেস্ট সিরিজ।

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল কোনও আইসিসি ট্রফি না জিতলেও, দ্বিপাক্ষিক সিরিজ গুলোই বেশ ভালো পারফর্ম করেছে গত দুবছরে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড়ের হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়।  যার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তৎকালীন সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।  এই গত দু বছরে আইসিসি  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এবার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হল ভারতকে। এরমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে আইপিএলে লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর হিসেবে দায়িত্বে আসতে পারেন দ্রাবিড়।

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ক্রিকেটের টিম ফরমেটে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল হিসেবে কৃতিত্ব অর্জন করেছে।  গত বিশ্বকাপে গ্রুপ লিগ ও সেমিফাইনাল মিলিয়ে মোট ১০ টি ম্যাচের টানা অপরাজিত থাকার পর অবশেষে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget