এক্সপ্লোর

Wrestler Protest: কুস্তিগীরদের সমর্থনে সই করেননি, তিরাশির বিশ্বকাপজয়ী দলের সঙ্গে সহমত নন বিনি

Binny On Wrestler Protest: এদিন নিজের এক বিবৃতি দিয়ে রজার বিনি জানিয়ে দিলেন যে তিরাশির বিশ্বকাপজয়ী দলের যে বিবৃতি তার সঙ্গে তিনি সমহত নন।

মুম্বই: কুস্তিগীরদের প্রতিবাদে তাঁদের পাশে দাঁড়িয়েছে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দল। একটি বিবৃতি দিয়ে সাক্ষী, ভিনেশদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে তাঁরা। সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রজার বিনি। যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি। এদিন নিজের এক বিবৃতি দিয়ে রজার বিনি জানিয়ে দিলেন যে তিরাশির বিশ্বকাপজয়ী দলের যে বিবৃতি তার সঙ্গে তিনি সমহত নন। সেই বিবৃতিতে তিনি সই করেননি। অর্থাৎ যৌন হেনস্থার যে অভিযোগ সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে এনেছিলেন সাত কুস্তিগীর, তাদের প্রতিবাদে পাশে নেই বিনি।

কী বলছেন বিনি?

এক বিবৃতিতে বিসিসিআই সভাপতি জানিয়েছেন, '''কিছু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে যেই খবর ছড়িয়ে পড়েছে, আমি সেটাতে পরিষ্কার করে বলতে চাই আমি কুস্তিগীরদের বর্তমান আন্দোলন নিয়ে কোনও বিবৃতি দিইনি। আমি বিশ্বাস করি এই বিষয়ে যোগ্য ব্যক্তিরা ঘটনার তদন্ত করছেন। প্রাক্তন ক্রিকেটার হিসেবে, আমি বিশ্বাস করি খেলাকে রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয়।''

প্রতিবাদ রোজ আরও দৃঢ় হচ্ছে। গোটা দেশ ধীরে ধীরে পাশে এসে দাঁড়াচ্ছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাতদের। যৌন হেনস্থার প্রতিবাদে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে অভিযােগ তুলেছিলেন সাত মহিলা কুস্তিগীর। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। এই পরিস্থিতিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন কুস্তিগীররা। সাক্ষী, বজরং, ভিনেশরা তাঁদের দেশের জন্য পাওয়া পদকও গঙ্গায় বিসর্জন দিতে চেয়েছিলেন। গোটা দেশে কুস্তিগীরদের এই প্রতিবাদে এবার পাশে এসে দাঁড়িয়েছে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও। 

কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আমাদের দেশের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের মারধর করা হয়েছে। এই অপ্রীতিকর দৃশ্যে আমরা ব্যথিত ও বিরক্তও। এর থেকেও বেশি আমরা উদ্বিগ্ন যে তাঁরা তাঁদের কষ্টার্জিত পদক গঙ্গায় বিসর্জন দেওয়ার কথা ভাবছেন।''

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ''এই পদকগুলির সঙ্গে বছরের পর বছর প্রচেষ্টা, ত্যাগ, সংকল্প এবং দৃঢ়তা জড়িয়ে রয়েছে। এটি কেবল তাঁদের নিজস্ব নয়, জাতির গর্ব এবং আনন্দ। আমরা তাঁদের এই বিষয়ে কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করি তাঁদের অভিযোগ দ্রুত শোনা হবে এবং সমাধান করা হবে। দেশের আইনের প্রাধান্য দিন।''

সেরা শিরোনাম

France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
Erling Haaland: গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'
গোলের পর গোল করেন, আবার গানও করেন, বিশ্বকাপের মাঝেই রিলিজ় হল হালান্ডের 'ব়্যাপ সং'

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget